সংগৃহীত
খেলা

ফ্রান্স জাতীয় দল থেকে বাদ পড়লেন এমবাপে

ক্রীড়া ডেস্ক

ফ্রান্স জাতীয় দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে। আগামী ১৪ ও ১৭ নভেম্বরে যথাক্রমে ইসরায়েল ও ইতালির বিপক্ষে উয়েফা নেশনন্স লিগের ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়নি এ ফরোয়ার্ডকে। অবশ্য কোচ দিদিয়ের দেশম তাকে বাদ দেওয়ার তেমন কোনো ব্যাখ্যা দেননি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দল নিয়ে দেশম বলেন, ‘এমবাপের সঙ্গে কয়েক দফা কথা হয়েছে। আমি তাকে দলে না নেওয়ার কথা ভেবেছিলাম এবং শেষ পর্যন্ত ওই সিদ্ধান্তই নিয়েছি। আমার মনে হয়েছে এটিই ঠিক এবং এটি নিয়ে তর্কে যেতে চাই না।’

দেশম জানিয়েছেন, এমবাপে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে খেলতে চেয়েছিলেন। তাকে দলে না নেওয়ার ক্ষেত্রে অক্রীড়াসুলভ কোনো কারণ নেই। তাকে দলে না নেওয়ার সিদ্ধান্ত শুধু আসন্ন দুই ম্যাচের জন্য বলেও উল্লেখ করেন তিনি।

এমবাপে গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতেও দলে ছিলেন না। সেপ্টেম্বরে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ওই ইনজুরি কাটিয়ে ক্লাবের হয়ে ম্যাচও খেলেছিলেন। কিন্তু পুরোপুরি ফিট হয়ে না ওঠার অজুহাতে জাতীয় দলের হয়ে ম্যাচ দুটি খেলেননি। ওটাই তাকে দলে না নেওয়ার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

গত গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ফরাসি ফরোয়ার্ড এমবাপে সান্তিয়াগো বার্নাব্যুতে ফর্ম ফিরে পেতে হিমশিম খাচ্ছেন। রিয়ালের হয়ে নিজের প্রথম মৌসুমে এ পর্যন্ত ১৫ ম্যাচে মাত্র আট গোল করেছেন তিনি। শেষ পাঁচ ম্যাচে তার গোল মাত্র একটি।

নেশনন্স লিগে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। চার ম্যাচে নয় পয়েন্ট তাদের। শীর্ষে থাকা ইতালির পয়েন্ট ১০।

ফ্রান্স দল

গোলরক্ষক: লুকাস চাভেলিয়ার, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা।

ডিফেন্ডার: জোনাথন ক্লস, লুকাস ডিগনি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, হুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ত উপামেকানো।

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, মাতেও গুন্দোউজি, এনগোলা কন্তে, মানু কনে, আদ্রিয়ান র‌্যাবিও, ওয়ারেন জায়ার এমেরি।

ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলা, উসমান ডেম্বেলে, র‌্যান্ডাল কোলো মুয়ানি, ক্রিস্টোফার এনকুনকু, মিকায়েল অলিস, মার্কাস থুরাম।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক...

মনোহরদী মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

নরসিংদীর মনোহরদীতে অবস্থিত মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর প...

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ: প্রধানমন্ত্রী ত...

বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে হবে: বিমান প্রতিমন্ত্রী

পর্যটন নিয়ে সরকারের সুদূরপ্রসারী চিন্তা-ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বি...

দ্রব্যমূল্য নিয়ে ‘সাউন্ড বাইট’ নয়, কাজ করে দেখাবো: বাণিজ্যমন্ত্রী

বাজারে দ্রব্যমূল্য নিয়ে কোনো ‘সাউন্ড বাইট’ নয়, বরং কাজের মাধ্যমে...

রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট চলতি রমজান মাসেই করার পরিকল্পনা...

আল-আকসায় জুমার নামাজ: মাত্র ১০ হাজার ফিলিস্তিনিকে প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল

পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে রমজান মাসজুড়ে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের...

ইফতারে কী খাবেন, কী এড়িয়ে চলবেন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার শুধু ক্ষুধা নিবারণের সময় নয় এটাই দিনের...

নিজ এলাকার চাঁদাবাজির তথ্য ওয়েবসাইটে জানানোর আহ্বান মির্জা ফখরুলের

নিজ এলাকার চাঁদাবাজি ও দখলবাজির তথ্য ওয়েবসাইটে জানানোর আহ্বান জানিয়েছেন স্থান...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা