জাতীয়

ফ্যাসিস্ট হাসিনা পাচার করা টাকা দিয়ে গুজব ছড়াচ্ছে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা পাচার করা টাকা ব্যবহার করে গুজব ছড়ানোর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৫ জানুয়ারি) পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট’ প্রোগ্রাম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গুজবকে পাত্তা না দেয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গুজব সেল পরিচালনা করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে বাংলাদেশের মানুষ বিবেকবান হওয়ায় এই গুজব এখন কেবল বিনোদনের খোরাক।গুজবে বিভ্রান্ত না হয়ে তরুণ প্রজন্মকে তাদের স্বপ্ন ও কাজের প্রতি মনোযোগী হতে হবে।’

নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে অনুষ্ঠানে সারজিস আলম বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে নারীরা সামনের সারিতে ছিল এবং আগামীতেও থাকবে। মেয়ে-ছেলে নির্বিশেষে সবাইকে তাদের জায়গা থেকে কাজ করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গড়তে কাজ করছি।’

নিরপেক্ষ নির্বাচন ও ড. ইউনুস প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই। ড. ইউনুসের নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে। গণতন্ত্রের পথ সুগম করতে আমরা ঐক্যবদ্ধ।’

সকালে পঞ্চগড় রেলস্টেশনের সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও সারজিস আলম। সেখানে নাসিমুল গনি বলেন, ‘পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে যেসব পুলিশ অন্যায় করেছে তাদের বিচার হচ্ছে এবং বাহিনী পুনর্গঠনের কাজ চলছে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, জামায়াত নেতা নাজিম উদ্দিনসহ বিভিন্ন নেতারা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামের একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধ...

উখিয়া ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যা...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা