বিনোদন

ফের মা হলেন প্রসূন আজাদ

বিনোদন প্রতিবেদক

আবারো মা হলেন লাক্স সুপারস্টারখ্যাত অভিনেত্রী প্রসূন আজাদ। গত সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক পুত্রসন্তানের মা জন্ম দিয়েছেন তিনি। বর্তমানে মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন।

প্রসূন জানিয়েছেন, বুধবার (২৯ জানুয়ারি) হাসপাতাল থেকে বাসায় ফেরার সিদ্ধান্ত নেবেন তারা।

দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘প্রথমবার তো অনেক এক্সসাইটমেন্ট ছিলো। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি। সন্তানের মুখ দেখে কেঁদেছিলাম। এবার সেলফ রেসপেক্টটা বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি।’

প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন প্রসূন আজাদ। এর আগে ২০২২ সালে প্রথম পুত্রসন্তানের মা হয়েছিলেন অভিনেত্রী। তার পর থেকে সংসারে মনোযোগী হয়েছেন তিনি।

২০১২ সালে রিয়্যালিটি শো লাক্স চ্যানেল আই সুপারস্টারে প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন আজাদ। তার পর শোবিজে পা রাখেন। পরবর্তীতে একাধিক নাটক ও কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছেন। সবশেষ ‘পদ্মপুরাণ’ নামের সিনেমায় দেখা গেছে তাকে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা