জাতীয়

ফিরছেন মির্জা আব্বাস; ফিরছেন কি রাজনীতিতেও ?

আমার বাঙলা ডেক্স

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। আসন্ন ঈদুল আজহার আগেই তিনি দেশে ফিরতে পারেন। মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাসের বরাত দিয়ে তিনি বলেন, মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারের সিদ্ধান অনুযায়ী, ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিক অসুস্থ হয়ে জ্ঞান হারান ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাস। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে।

মির্জা আব্বাসের পারিবারিক সূত্র জানায়, গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসনকেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে বর্তমানে পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। পুরোপুরি শঙ্কামুক্ত হওয়ায় তিনি দেশে ফিরে নিজ আসনের দলীয় লোকজনদের নিয়ে গণমানুষের সেবায় আত্মনিয়োগ করবেন এমনটাই ধারণা রাজনীতি সংশ্লিষ্ঠদের।

দলীয় নেতাকর্মীরা আশা করছেন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে আবার জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখবেন। সাধারণ মানুষের মনে এখন একটিই প্রশ্ন তিনি কি তাহলে আবার সক্রিয় রাজনীতিতে ফিরছেন?

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদী জেলা পরিষদে অনুদানের চেক বিতরণ

মানবিকতা আর সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো নরসিংদী জেলা পরিষদ। উ...

জেলা প্রশাসন ফের দলীয়করণের পথে

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্...

নিখোঁজ মায়া আক্তার (১২): উদ্ধার নেই, অভিযুক্তরা বহাল তবিয়তে

রাজবাড়ীর গোয়ালন্দে নিখোঁজের দীর্ঘ একমাস পার হলেও উদ্ধার হয়নি মায়া আক্তার (১২...

ফিরছেন মির্জা আব্বাস; ফিরছেন কি রাজনীতিতেও ?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসে...

মানবজমিন ব্রেকিং: তারেক রহমানকে গ্রেফতার ও নির্যাতনের বর্ণনা

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সেই সাথে বাংলাদেশ জ...

সকল খাল অবৈধ দখলমুক্ত করা হবে: এ্যানী

খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশে খালগুলো অবৈধ দখলমুক্ত করা হবে। বিগত সরকা...

মানবজমিন ব্রেকিং: তারেক রহমানকে গ্রেফতার ও নির্যাতনের বর্ণনা

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সেই সাথে বাংলাদেশ জ...

ফিরছেন মির্জা আব্বাস; ফিরছেন কি রাজনীতিতেও ?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসে...

জেলা প্রশাসন ফের দলীয়করণের পথে

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্...

নিখোঁজ মায়া আক্তার (১২): উদ্ধার নেই, অভিযুক্তরা বহাল তবিয়তে

রাজবাড়ীর গোয়ালন্দে নিখোঁজের দীর্ঘ একমাস পার হলেও উদ্ধার হয়নি মায়া আক্তার (১২...

লাইফস্টাইল
বিনোদন
খেলা