ছবি: সংগৃহীত
বিনোদন

ফরচুন বরিশালের থিম সং করে আলোচনায় সোহেল রাজ

বিনোদন প্রতিবেদক

বিপিএল এর এবারের আসরে অন্যতম দল ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে দলটির পারফর্মেন্স সন্তোষজনক। গত আসরের চ্যাম্পিয়ন দলটির এবারের থিম সং ‘ফরচুন বরিশাল’ গেয়েছেন সোহেল রাজ। গানটির সঙ্গীত রি-অ্যারেজও করেছেন তিনি। গানটির ভিডিও ইতোমধ্যে ১.৬ মিলিয়ন ভিউ পার করেছে।

এ প্রসঙ্গে সোহেল রাজ বলেন, ‘ফরচুন বরিশালের জন্য নতুন গান তৈরি করেছিলাম। দলটির মালিক সেটা পছন্দও করেছিলেন। কিন্তু সময় স্বল্পতার কারণে গানটা রিলিজ করতে পারিনি। তাই আগের গানটিই রিমেক করেছি।’

সোহেল রাজের সুর ও কম্পোজিশনে আরো কিছু গান রিলিজের অপেক্ষায় রয়েছে। তার মধ্যে খোকন কুমার রায়-এর ‘ইটিশ পিটিশ ফু’ তে কণ্ঠ দিয়েছেন সোহেল রাজ ও নয়া দামানখ্যাত তোসিবা।

নন্দিত নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘চাঁদর’ চলচ্চিত্রে দুটি গান করেছেন সোহেল রাজ। ‘হাডুডু’ নামের আরেকটি চলচ্চিত্রেও তার কম্পোজিশনে তিনটি গান ব্যবহুত হয়েছে। যার মধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। বাকিগুলোতে সোহেল রাজ নিজেই কণ্ঠ দিয়েছেন। গানগুলো লিখেছেনও তিনি।

গানের জন্য এখন সর্বোচ্চ সময় ব্যয় করছেন জানিয়ে সোহেল রাজ বলেন, ‘দীর্ঘদিন ধরে মিউজিক করছি। সম্ভবত গানের জন্য সামনে ভালো দিন আসছে। ভালো সময়ে ভালো কিছু গান করার ইচ্ছে আছে।’

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সঙ্গীর নাক ডাকার কারণে হতে পারে স্বাস্থ্যঝুঁকি

ঘুমের সময় পাশে থাকা সঙ্গীর নাক ডাকার কারণে বারবার ঘুম ভেঙে গেলে শুধু রাতের বি...

ইয়ামালকে সাবেক বার্সা তারকার সতর্কবার্তা

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা