ছবি: সংগৃহীত
বিনোদন

প্রভার তৃতীয় বিয়ে নিয়ে নতুন তথ্য

বিনোদন ডেস্ক

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন রহস্যময় পোস্ট ও ছবি ঘিরে প্রায়ই প্রেম ও বিয়ে নিয়ে নানা গুঞ্জন ছড়ায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রপ্রবাসী এবং নিজের চেয়ে বয়সে ছোট এক যুবকের সঙ্গে প্রভার তৃতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়ে। এমনকি পরিবারের আপত্তি উপেক্ষা করে আগস্টের শুরুতে ব্যাংককে তাদের বিয়ে হয়েছে বলেও দাবি করা হয়। তবে অভিনেত্রী নিজেই এ খবরকে ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন।

গত কয়েক মাসে প্রভার সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্ট থেকেই মূলত নতুন সম্পর্কের গুঞ্জনের সূত্রপাত। গত এপ্রিলে অনামিকায় হীরার আংটি পরা একটি ছবি প্রকাশ করে বাগদানের ইঙ্গিত দেন তিনি। এরপর জুনে নেপাল ভ্রমণের সময় ‘আই লাভ ইউ’ লেখা বেলুন এবং এক পুরুষের হাতের ছবি পোস্ট করেন। যদিও পরে সেই পোস্টটি সরিয়ে ফেলেন অভিনেত্রী।

জুলাইয়ের শেষ দিকেও ‘তোমাকে ছাড়া দিন কাটছে’ শিরোনামে একটি রহস্যময় পোস্ট দেন প্রভা। এসব পোস্টের পর তার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

চলতি বছরের শুরুতে এক লাইভে প্রভা বিয়েকে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হিসেবে উল্লেখ করেছিলেন। পরে জুনে এক ভিডিও বার্তায় নারীদের বিবাহিত পুরুষের প্রলোভনে না পড়ার পরামর্শ দেন তিনি। এর আগে এক জনপ্রিয় কার রিভিউয়ারের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল।

প্রভার ব্যক্তিগত জীবনে এর আগে দুটি বিয়ে ও বিচ্ছেদ হয়েছে। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিয়ের পর তাদের বিচ্ছেদ ঘটে। পরে মাহমুদ শান্তর সঙ্গেও বিয়ে হলেও সেই সম্পর্কও টেকেনি।

অতীতের দুই বিয়ে, সাম্প্রতিক রহস্যময় পোস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন কর্মকাণ্ডকে ঘিরেই নতুন করে তৃতীয় বিয়ের গুঞ্জন ছড়ায়। তবে প্রভা নিজেই বিষয়টি সরাসরি অস্বীকার করায় আপাতত সেই গুঞ্জনের অবসান ঘটেছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

বঙ্গভবনে মির্জা ফখরুল, গার্ড অব অনার প্রদান

রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

২০২৭ শিক্ষাবর্ষে ৩০ কোটি ৯২ লাখ বই

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে তুল...

এমপিওভুক্তির দাবিতে আজ শিক্ষকদের কর্মসূচি

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীতে অবস্থান ও মানব...

প্রভার তৃতীয় বিয়ে নিয়ে নতুন তথ্য

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।...

রংপুরে ৪ হত্যার ময়নাতদন্তে নতুন তথ্য

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তান...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা