সংগৃহিত
আন্তর্জাতিক

পেরুর পাহাড়ি রাস্তায় বাস দুর্ঘটনা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। দেশটিতে পাহাড়ি অঞ্চল দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস নিচে ছিটকে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে।

পেরুতে অবশ্য এই ধরনের বাস দুর্ঘটনা বিরল কোনও বিষয় নয়। বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে বুধবার (১৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পেরুতে পাহাড়ি আয়াকুচো অঞ্চলে ভ্রমণের সময় একটি বাস নিচে ছিটকে পড়ার পর অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বাসটি আন্দিজের ওপর দিয়ে ভ্রমণের সময় ৪০ জনেরও বেশি যাত্রী বহন করছিল, যেখানে এই ধরনের ট্র্যাজেডি অস্বাভাবিক কিছু নয়।

আয়াকুচোর কর্মকর্তা ওয়াইবার ভেগা সাংবাদিকদের বলেছেন, ১৩ জনের মৃতদেহ ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে এবং আরও তিনজনকে বাসের নিচ থেকে উদ্ধার করা বাকি রয়েছে। দুর্ঘটনায় মোট ১৬ জন নিহত হয়েছেন।

শিলাবৃষ্টি-সহ খারাপ আবহাওয়ার কারণে অবশিষ্ট মৃতদেহ উদ্ধারে বিলম্ব হচ্ছে বলেও জানিয়েছেন ভেগা।

এএফপি বলছে, দুর্ঘটনাকবলিত বাসটি লিবার্তাদোরস হাইওয়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে লিমা থেকে আয়াকুচো শহরে যাচ্ছিল বলে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। একপর্যায়ে বাসটি উল্টে একটি ঢালে গড়িয়ে পড়ে।

পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া দ্রুত গতি, রাস্তার খারাপ অবস্থা, রোড সাইনের অভাব এবং ট্রাফিক নিয়ম-কানুনের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে গত ৩০ এপ্রিল লাতিন আমেরিকার এই দেশটিতে পাহাড়ি রাস্তা থেকে ৬৫০ ফুট খাদে পড়ে যায় একটি বাস। এতে সেসময় নিহত হন ২৫ জন। সেই ঘটনায় আহত হন আরও বহু মানুষ।

গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩১৩৮ জনেরও বেশি প্রাণহানির তথ্য নিবন্ধিত করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ৭০ শতাংশ দুর্ঘটনা চালকের অক্ষমতা বা ক্লান্তির মতো কারণে হয়ে থাকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা