সংগৃহীত ছবি
সারাদেশ

পিকআপ-ইজিবাইক সংঘর্ষ, নিহত ৪

জেলা প্রতিনিধি : বাগেরহাটে পিকআপভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত পিকআপভ্যানটি খুলনাগামী ছিল এবং বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সেটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা ৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে ৩ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শওকত (৪০), মাসুম (৩০) ও নিপা (২৮)। তাদের মধ্যে নিপার বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অন্যদের ঠিকানা এখনো পাওয়া যায়নি।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভির ইসলাম অনিক জানান, সড়ক দুর্ঘটনায় ৩ জনকে মৃত এবং ২ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আহত দুইজন অর্থাৎ হিরণ শেখ (৩৫) এবং অজ্ঞাত এক ব্যক্তিকে আমরা খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি। হাসপাতালে নেওয়ার পথে তাদের মধ্যে একজন মারা গেছেন।

কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হক বলেন, সংঘর্ষের পরই পিকআপটি পালিয়ে গেছে। ঘটনাস্থলে ইজিবাইকের তিনজন মারা গেছেন। আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শুনেছি তাদের মধ্যেও একজন মারা গেছেন। নিহত ৩ জনের মরদেহ কাটাখালি হাইওয়ে থানায় আছে। পিকআপভ্যানটিকে শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

আজ ইরান থেকে ফিরছে ২০০ বাংলাদেশী

ইরানে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে থাকা বাংলাদেশিদের মধ্যে প্রায় ২০০ জন ফের...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা