জাতীয়

পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: তিনদিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাবনা জেলার সফরসূচি প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৭ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে যাত্রা শুরু করবেন। বিকেল ৪টা ১০ মিনিটে পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি ওইদিন সেখানে বিশ্রাম ও রাতযাপন করবেন।

পরদিন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউজ থেকে সাঁথিয়ায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বিকেল ৫টায় সেখান থেকে পাবনা সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা করবেন ও সেখানে রাতযাপন করবেন।

এরপর শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫০ মিনিটে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনা স্টেডিয়ামের হেলিপ্যাডের উদ্দেশে যাত্রা করবেন। বেলা ১১টার দিকে তিনি ঢাকার উদ্দেশে সেখান থেকে যাত্রা করবেন ও বেলা ১২টার সময় তিনি বঙ্গভবনে উপস্থিত হবেন।

তিনদিনের পাবনা সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই পাবনার সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছেন। ঈদের মতো আনন্দ বইছে পাবনাবাসীর মনে৷

এ সকল বিষয়ে পাবনা জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান জানান, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে চাই: আশরাফ উদ্দিন বকুল

নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

লাইফস্টাইল
বিনোদন
খেলা