সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়িতে হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে পোলিও ক্যাম্পেইনের গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনায় অন্তত ৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন।

সোমবার (৮ জানুয়ারি) আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি উপজাতীয় জেলা বাজাউরে এই হামলার ঘটনা ঘটে।

প্রাদেশিক উদ্ধার সেবার মুখপাত্র বিলাল ফাইজি জানিয়েছেন, ভোরে পুলিশের দল পোলিও টিকাদান ক্যাম্পেইনে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা আহতদের বেশিরভাগকে বাজাউরের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করেছি। তবে গুরুতর আহতদের পেশোয়ারে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের পোলিও ক্যাম্পেনের সঙ্গে যুক্ত বহু মানুষ হত্যার শিকার হয়েছেন। তবে এসব হামলার মূলে ছিল পাকিস্তান তালেবান।

এদিকে আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর পাকিস্তান। সম্প্রতি আরব সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা বৃদ্ধির পর এ পদক্ষেপ নিলো দেশটি।

পাকিস্তানি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, দুই থেকে ৩টি যুদ্ধজাহাজ পাকিস্তান অভিমুখে চলাচলকারীসহ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের রুট ও তৎসংলগ্ন এলাকায় নিয়মিত টহল দেবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

অতিরিক্ত গরমে সোয়া চার লাখের বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

অস্বাভাবিক শক্তিশালী এল নিনোর প্রভাবে অতিরিক্ত গরমে আগামী ছয় মাসে সারাবিশ্বে...

হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

দেশে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা