জয়পুরহাট প্রতিনিধি
সারাদেশ

পাঁচবিবিতে স্কুল মাঠে বৃষ্টির পানি

জয়পুরহাট প্রতিনিধি

গত কয়েকদিন থেকে জয়পুরহাটের সর্বত্র বৃষ্টি হয়। মাত্র আধা-ঘন্টার বৃষ্টিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বৃষ্টির পানি জমে। এতে প্রতিদিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও পিটি পরিচালনা করা সম্ভব হয়নি।

উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সীমান্তবর্তী শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠ (হাটখোলা) বৃষ্টির পানিতে ডুবে যায়। শ্রীমন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকেন্দার আলী বলেন, পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। উচ্চ বিদ্যালয়ের মাঠটি উঁচু হলেও আমার প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি নিচু। একটু বৃষ্টি হলেই পানি জমে এতে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটে।

হাটখোলা গ্রামের অভিভাবক আব্দুল আলিম বলেন, স্কুলের পাশে আমার বাড়ি একটু বৃষ্টি হলেই মাঠে পানি জমে। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাটি কেটে স্কুল মাঠটি উঁচু করা প্রয়োজন। উপজেলার কোকতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোকতারা উচ্চ বিদ্যালয়ের একটিই মাঠ। দেখা যায় উভয় প্রতিষ্ঠানের মাঠটি বৃষ্টির পানিতে ভরে গেছে।

কোকতারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুস শাহাদত বলেন, কিছুদিন আগে মাঠে মাটি ভরাট করা হয়েছে। তবে আর একটু উঁচু করা হলে বৃষ্টির পানি জমতে পারবে না। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এমন দৃশ্য দেখা যায়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা