সংগৃহিত
আন্তর্জাতিক

পশ্চিম তীরে বিশৃঙ্খলার চেষ্টা করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে ইরান, এমনই অভিযোগ করেছে ভূখণ্ডটির শাসক দল ফাতাহ। দলটি বলছে, তারা বাইরে থেকে এই ধরনের যেকোনও কর্মকাণ্ডের বিরোধিতা করবে।

বুধবার (৩ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মূলত ফাতাহ হচ্ছে ফিলিস্তিনের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। একইসঙ্গে এই দলটি পিএলও (প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন) এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধান চালিকা শক্তি।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করার জন্য বুধবার ইরানকে অভিযুক্ত করেছে ভূখণ্ডটির প্রধান ফিলিস্তিনি উপদল ফাতাহ। দলটি বলেছে, তারা বাইরে থেকে এমন যেকোনও কর্মকাণ্ডের বিরোধিতা করবে যার সাথে ফিলিস্তিনি উদ্দেশ্যের কোনো সম্পর্ক নেই।

ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণকারী ফাতাহ আন্দোলন বলেছে, ‘আমাদের পবিত্র উদ্দেশ্য এবং আমাদের জনগণের রক্তকে শোষণ করার অনুমতি ফাতাহ দেবে না’। তারা আরও বলেছে, নিরাপত্তা বাহিনী বা জাতীয় প্রতিষ্ঠানের ক্ষতি করার লক্ষ্যে বাইরে থেকে কোনো হস্তক্ষেপ করা হলে তার বিরুদ্ধে কাজ করবে তারা।

রয়টার্স বলছে, হামাসসহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরান সাহায্য করছে বলে ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। গাজার ক্ষমতাসীন এই দলটি গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় এবং সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীরে আরও গভীরভাবে প্রবেশ করেছে হামাস।

গত মাসে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছিল, পশ্চিম তীরে ট্যাংক-বিধ্বংসী মাইন-সহ উন্নত অস্ত্র পাচার হওয়া ঠেকিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। অবশ্য অতীতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার বিষয়টি অস্বীকার করেনি ইরান। দেশটি বলেছে, তারা যা কিছু সমর্থন দেয় তা ফিলিস্তিনিদের অনুরোধেই দিয়ে থাকে।

রয়টার্স বলছে, ফাতাহের এই বিবৃতিটি এমন এক সময়ে সামনে এসেছে যখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিরাপত্তা পরিষদকে এই মাসে জাতিসংঘের পূর্ণ সদস্য করার জন্য ভোট দিতে আহ্বান জানিয়েছে। আর এটি এমন একটি পদক্ষেপ যা দুই রাষ্ট্র সমাধানের জন্য ইসরায়েলের ওপর বিশ্বব্যাপী চাপ বাড়াবে।

মূলত ১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরায়েল পশ্চিম তীর দখল করে নেয় এবং এরপর থেকেই পশ্চিম তীর ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের কয়েক দশক ধরে চলমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফিলিস্তিনিরা এই অঞ্চলটিকে তাদের ভবিষ্যত স্বাধীন রাষ্ট্রের প্রাণকেন্দ্র হিসেবে চায় এবং এতে গাজা ভূখণ্ডও অন্তর্ভুক্ত থাকবে। আর সেই রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে চায় ফিলিস্তিনিরা।

গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আগ্রাসনের জেরে এই অঞ্চলজুড়ে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে, ফিলিস্তিনিদের হামলায় এক ডজনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছে।

উল্লেখ্য, ফাতাহ হলো প্যালেস্টাইন ন্যাশনাল লিবারেশন মুভমেন্টের আরবি অনুবাদের বিপরীত সংক্ষিপ্ত রূপ এবং ফিলিস্তিনের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। এই দলটি পিএলও (প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন) এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধান চালিকা শক্তি।

১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের ঠিক এক দশক পর ১৯৫৯ সালে ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতসহ সেখানকার আন্দোলন কর্মীদের নিয়ে গঠিত হয় পিএলও। শুরুর দিকে ফাতাহ সশস্ত্র উপায়ে ইসরায়েলি সরকারের বিরোধিতা করলেও পরে দলটি ১৯৮০-এর দশকে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের চেষ্টা করে।

যা শেষ পর্যন্ত অসলো চুক্তিতে গড়ায় অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির প্রস্তাব দেওয়া হয়। তবে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল হামাস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা