সারাদেশ

পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ ১৭ জনকে পুশ ইন করল বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের সীমান্তের দুটি পৃথক পয়েন্ট দিয়ে নারী-পুরুষসহ ১৭ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত এলাকা থেকে সাতজন পুরুষকে আটক করে।

অন্যদিকে, একইদিন সকালে নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্তে দায়িত্ব পালনকালে একজন পুরুষ ও নয়জন নারীকে আটক করে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন।

বিজিবি জানায়, বুধবার (৩০ জুলাই) গভীর রাতে তেঁতুলিয়ার সুকানি বিওপি সীমান্ত দিয়ে বিএসএফ সাতজন পুরুষকে বাংলাদেশে পুশ ইন করে। পরে তারা ভজনপুর এলাকায় আশ্রয় নিলে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাদের আটক করে।

একইভাবে পঞ্চগড় সদরের হারিভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত দিয়ে আরো ১০ জনকে পুশ ইন করা হয়, তাদেরও পরে বিজিবি হেফাজতে নেয়।

আটকরা হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দা। বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পরে তাদের বিএসএফের মাধ্যমে সীমান্তে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এবং নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী কমান্ডার (২আইসি) মেজর কাজী আসিফ আহমদ জানান, আটকদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের পরিচয় নিশ্চিতকরণসহ পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা