সংগৃহিত
আন্তর্জাতিক

নেপালে বাস নদীতে পড়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে একটি যাত্রীবাহী বাস সেতুর ওপর থেকে নদীতে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩ জন। নিহতদের মধ্যে দুজন ভারতীয় নাগরিক রয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) রাতে দেশটির ডাং জেলার রাপ্তি নদীতে বাসটি পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বাসটি নেপালগঞ্জ থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে সেটি ভালুবাংয়ের রাপ্তি সেতু থেকে ছিটকে নদীতে পড়ে যায়।

এ দুর্ঘটনায় শনিবার দুপুর ১টা পর্যন্ত ১২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে সাতজনই ঘটনাস্থলে প্রাণ হারান। বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতদের মধ্যে দুজন ভারতীয় নাগরিক। তারা হলেন- উত্তর প্রদেশের বাসিন্দা মুনে (৩১) এবং বিহারের বাসিন্দা যোগেন্দ্র রাম (৬৭)।

জেলা পুলিশ অফিসের মুখপাত্র পুলিশ উপ-সপি জনক বাহাদুর মাল্লা জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের উপ-পরিদর্শক সুন্দর তিওয়ারি জানিয়েছেন, আহতদের কোহালপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যেও দুজন ভারতীয় নাগরিকসহ রয়েছেন।

বাসের অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বাসচালক লাল বাহাদুর নেপালিকে (২৮) হেফাজতে নেওয়া হয়েছে। সূত্র: কাঠমান্ডু পোস্ট

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা