সংগৃহীত ছবি
রাজনীতি

নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : দেশে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩১ আগস্ট) কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর স্কুল মাঠে বন্যাদুর্গত মানুষের ত্রাণ বিতরণ ও জনসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই। দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির বহু নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়েরসহ গুম করে হত্যা করা হয়েছে।

ছাত্র জনতার বিজয়কে নসাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে মন্তব্য করে ফখরুল বলেন, এসব বিভিন্ন মিডিয়ায় প্রচার করে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। চাঁদাবাজিসহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় গণতন্ত্রকে সুসংহত করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা