সংগৃহীত
খেলা

নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক লিটন

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ দলের ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর খুব একটা সময় মিলছে না। আরেকটি সিরিজ দরজায় কড়া নাড়ছে। আগামী ২১ নভেম্বর দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড।

২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট আর ৬ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২য় টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটি নিয়ে কথা বলতে আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু।

আগেই জানা গিয়েছিল অধিনায়ক সাকিব আল হাসান ও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল এই সিরিজে থাকছেন না। সাকিবের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন কে— এমন প্রশ্নের জবাবে টিটু জানালেন সহ-অধিনায়ক লিটন দাসই সামলাবেন দায়িত্ব।

টিটু বলছিলেন, 'সাকিবের যেহেতু চোট আছে। যতদিন পুরোপুরি সেরে না উঠবে, ততদিন সে খেলবে না আমরা জানি। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছেন। এর মধ্যে যদি নতুন কোনো সিদ্ধান্ত না হয় তাহলে সে থাকবে। নতুন কেউ হলে সেটাও জানতে পারবেন। দল ঘোষণার সময় সেটি জানিয়ে দেওয়া হবে।'

এদিকে নতুন পেস বোলিং কোচ কবে নাগাদ আসবে বা কেউ নিশ্চিত হয়েছে কি না এমন প্রশ্নে টিটু বলেন, 'পেস বোলিং কোচও হয়তো অন্তর্বর্তীকালীন কেউ থাকবেন। যেহেতু এখন তাৎক্ষণিক তো নতুন কোচ সম্ভব নয়। ২-১ দিনের মধ্যে সেটিও জেনে যাবেন।'

ইতোমধ্যে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে আছেন অভিজ্ঞ কেইন উইলিয়ামসন ও দারুণ ফর্মে থাকা রাচিন রাবিন্দ্রসহ বড় তারকারা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, দালালের ফাঁদে নিঃস্ব মানুষ

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

খাবার নিয়ে বিরোধে হত্যাকাণ্ড

ভারতের বিহারে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার অভিযোগ উঠে...

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের

বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা