সংগৃহীত
বাণিজ্য
বিশেষ অর্থনৈতিক অঞ্চল

নারায়ণগঞ্জে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করল জাইকা

বাণিজ্য ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বিশেষ অর্থনৈতিক এলাকায় আঞ্চলিক ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার (ওএসএসসি) চালু করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

মঙ্গলবার এ সেন্টার উদ্বোধনের মাধ্যমে জাইকা বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গেলো।

ওএসএসসি চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে, জাপান-বাংলাদেশ এসইজেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারো কাওয়াচি উপস্থিত ছিলেন।

জাইকা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেজার সক্ষমতাকে শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত ‘প্রজেক্ট ফর ক্যাপাসিটি বিল্ডিং অব বিইজেডএ অন ইজেড ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রোমোশন (বিইজেডআইপি)’ কর্মসূচির আওতায় এটি চালু করা হয়। জাইকা এই কর্মসূচিতে কারিগরি সহায়তা প্রদান করছে। এই কর্মসূচি দেশের অর্থনৈতিক অঞ্চলে ব্যবসায় সেবাগুলোকে আরও সহজ করবে।

এই আঞ্চলিক ওএসএসসি আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য লাইসেন্সিং, পারমিট এবং কাস্টমস ক্লিয়ারেন্স সহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়াগুলো নিরবচ্ছিন্ন এবং দ্রুত সম্পন্ন করতে বিশেষ কেন্দ্র হিসেবে কাজ করবে।

এ কেন্দ্রের গুরুত্ব তুলে ধরে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, ‘অর্থনৈতিক জোনে আঞ্চলিক ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার জাপান ও বাংলাদেশের মধ্যে নিয়মিত সহযোগিতার একটি প্রমাণ। আড়াইহাজার ইজেডের মধ্যে ব্যবসা পরিচালনার সুবিধার্থে এবং অন্যান্য ইজেডগুলির জন্য একটি রোল মডেল হিসেবে কাজ করে দেশের সামগ্রিক বিনিয়োগ পরিবেশকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ কেন্দ্রটি।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা