বিনোদন

নাচে-গানে ভরপুর মেহজাবীনের গায়ে হলুদ, ভিডিও ভাইরাল!

বিনোদন প্রতিবেদক

অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে গায়ে হলুদের ভিডিও প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর গায়ে হলুদকে স্মরণীয় করে রাখতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজ পাড়ার এক ঝাঁক সেলিব্রেটি।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে মেহজাবীন তার ভেরিফাইড ফেসবুকে গায়ে হলুদের ভিডিও আপলোড করেন। ২ মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিও ছিল নাচে গানে ভরপুর।

ভিডিওর শুরুতেই দেখা যায়, মেহজাবীনের তিন বোনকে। এ সময় ব্যাক গ্রাউন্ডে বাজতে থাকে মেহজাবীনের হলুদের গান-‘মিটমিট জ্বলে আলো বন্ধু আমার যায়, বিদ্যুৎ কাজল কালো চক্ষু দিয়া চায়, তার চাহনি বিন্দে তীরের ফলার মতো, আর না জানি সে চোখে আছে কথা কত, আমি বলতে তারে চাই, আমি শুধুই তারে চাই, তাহার মতো সুন্দর মানুষ এই দুনিয়ায় নাই।’

বড় বোনের গায়ে হলুদ অনুষ্ঠানে এ গানের তালে তালে বোনরা হলুদের পোশাক পরে নাচতে শুরু করেন। পরে তাদের সঙ্গে যোগ দেন মেহজাবীনের মা, বাবা ও আত্মীয় স্বজনরা।

এর পর দেখা মেলে এক ঝাঁক তারকার। জমকালো হলুদের পোশাকে নাচতে দেখা যায় অভিনেত্রী সাবিলা নূর, সুনেরাহ বিনতে কামাল, অভিনেতা সিয়াম আহমেদ, নির্মাতা রায়হান রাফিসহ অনেককে।

ভিডিওর শেষ দিকে দেখা যায়, মেহজাবীন ও নির্মাতা আদনান আল রাজীবকে।

ভিডিওর ক্যাপশনে মেহজাবীন ইংরেজিতে তার অনুভূতি প্রকাশ করেন। যার বাংলা অর্থ দাঁড়ায়, আমাদের হলুদ ছিল এক পূর্ণাঙ্গ উৎসবের চেয়ে কম কিছু নয়! অবিরাম হাসি থেকে শুরু করে অবিরাম নাচ, প্রতিটি মুহূর্ত ছিলো নির্মল আনন্দ।

এরপরই মেহজাবীন লেখেন, ‘আমাদের বিয়েকে এতো জাঁকজমকপূর্ণ, অবিস্মরণীয় করে তোলার জন্য আমাদের অসাধারণ পরিবার এবং বন্ধুদের প্রতি শব্দের বাইরে কৃতজ্ঞতা!’

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্‌দ সম্পন্ন হয় মেহজাবীন-রাজীবের। ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় গায়ে হলুদ। এরপরই ২৪ ফেব্রুয়ারি দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে পরিণতি দেন এ প্রেমিক যুগল।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা