সংগৃহীত
শিক্ষা

নতুন শিক্ষাক্রম বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক: নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে সড়কে নেমেছেন অভিভাবকদের একাংশ। তারা জানান, এই শিক্ষাব্যবস্থা দেশের সমাজ ব্যবস্থা ও পারিপার্শ্বিকতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সম্মিলিত শিক্ষা আন্দোলনের আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।

অভিভাবকরা বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলছে, ডিজিটাল ডিভাইসে আসক্তি বাড়ছে।

শিক্ষার্থীদের মেধা যাচাই নেই পরীক্ষা ও কার্যকরী মূল্যায়ন পদ্ধতি। ত্রিভুজ, চতুর্ভুজ কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে শিক্ষার্থীদের মেধাকে মূল্যায়ন করা সম্ভব না।

অভিভাবকরা আরো বলেন, যেসব শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হচ্ছে, সেগুলোর ফলাফলের দিকে তাকালে দেখা যাবে শিক্ষার্থীরা কিভাবে পিছিয়ে পড়ছে।

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সমাজ,পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ একটি কারিকুলাম দেশের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাস্তবায়িত হচ্ছে।

ফলে দেশের পতিত শিক্ষাব্যবস্থা আরো পতনের সম্মুখীন হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পতিত হওয়ায় সারাদেশের অভিভাবকরা খুবই উদ্বিগ্ন।

মানববন্ধনে অভিভাবকদের ৮ দাবিতে জানানো হয়, শিক্ষানীতি বিরোধী কারিকুলাম বাতিল করতে হবে; নাম্বারভিত্তিক দুটি পরীক্ষা রাখতে হবে; নবম শ্রেণি থেকেই বিভাগ রাখতে হবে; ত্রিভুজ, চতুর্ভুজ বাতিল করে গ্রেডভিত্তিক মূল্যায়ন করতে হবে; স্কুলেই সকল প্রজেক্ট সম্পন্ন করতে হবে এবং এসবের ব্যয় সরকারকে বহন করতে হবে। দাবির মধ্যে আরো আছে, শিক্ষার্থীদের ডিভাইস বিমুখ করে তাত্ত্বিক বিষয়ে অধ্যায়নমুখী করতে হবে; প্রতি ক্লাসে নিবন্ধন সনদ বাতিল, প্রাথমিক আবৃত্তি পরীক্ষা চালু এবং এসএসসি ও এইচএসসি দুটি পাবলিক পরীক্ষা রাখতে হবে; প্রতি শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়নের আগে অবশ্যই মন্ত্রীপরিষদ এবং সংসদে উত্থাপন করতে হবে।

মানববন্ধনে সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক রাখাল সাহা, মুখপাত্র আমিরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন নেতা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা