ছবি-সংগৃহীত
শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় 'স্মার্ট কর্মসংস্থান মেলা' অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক (উপসচিব) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান ও রেজিষ্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য দেন প্রকল্পটির উপ-প্রকল্প পরিচালক মো. শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, আজকের যুগ আইটিতে শিক্ষিত হবার যুগ। আজকে নিরক্ষরতার সংজ্ঞা পাল্টে গেছে। নিরক্ষরতার ক্ষেত্রে আইটি লিটারেসিও এখন বিবেচনা করা হয়। আমরা শিক্ষার্থীদের কোনো দিক থেকে পিছিয়ে রাখতে চাই না। শিক্ষার্থীদের আইটি কেন্দ্রীক জড়তা কাটাতে হবে। শুধু বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা নয়, যারা বাংলা, দর্শন, ইতিহাসে পড়ছে তাদেরও আইটিতে দক্ষ হতে হবে। নাহলে কিন্তু আমরা পিছিয়ে যাবো।

তিনি আরও বলেন, সারা পৃথিবী আজ গ্রামে পরিণত হয়েছে। গ্রামে পাশের বাড়িতে কিছু হলে সেই খবরটা যেমন দ্রুত চলে আসে, ঠিক তেমনি সারা পৃথিবীর খবর আজ আমরা ঘরে বসেই জানতে পারছি৷ শুধু খবর জানার মধ্যেই সীমাবদ্ধ নয়, আজ আমরা পৃথিবী জুড়েই কানেক্টিভিটি বা যোগাযোগ স্থাপন করতে পারছি।

মেলায় অংশ নেওয়া দেশের প্রথম সারির ১৪টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের পছন্দমতো আবেদন ও পরামর্শের সুযোগ পায়। পাশাপাশি পাঁচজন ফ্রিল্যান্সারের সফলতার গল্প এবং মুক্ত আলোচনা পর্বও অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ফ্রিলান্সিং বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ সুজন আলী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা আরও জোরদার, শান্তিরক্ষীদের সক্ষমত...

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশিকে প্রত্যাবাসন

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন...

বড়লেখায় চা-বাগানের নিয়মবহির্ভূতভাবে গাছ কেটে সাবাড়

মৌলভীবাজারের বড়লেখার সাবাজপুর টি কোম্পানি লিমিটেডের সাবাজপুর চা-বাগানে টি বোর...

প্রাথমিক বিদ্যালয়ে তিনটি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল

দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি নির্দিষ্ট বই স...

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া...

চট্টগ্রামসহ চার বিভাগে হঠাৎ বন্যার আশঙ্কা

আগামী কয়েক দিনে চট্টগ্রামসহ দেশের চার বিভাগের নদ-নদীর পানি উল্লেখযোগ্যভাবে ব...

পর্যবেক্ষকদের সুপারিশ পর্যালোচনা করে সংস্কারে অগ্রাধিকার দেবে ইসি

নির্বাচন পর্যবেক্ষণ-সংক্রান্ত বিভিন্ন মহলের সুপারিশ পর্যালোচনা করে স্বল্প ও দ...

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রা...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

জলাবদ্ধতায় স্থবির চট্টগ্রামের জনজীবন

টানা কয়েক দিনের ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে চট্টগ্রাম নগরী। নগরীর বিভিন্ন এল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা