সংগৃহিত
জাতীয়

নওগাঁয় বিএসএফের গুলিতে নিহত ১

জেলা প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নওগাঁর পোরশা সীমান্তের ওপারে আল আমিন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে পোরশার নিলমারি মাঠ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভারতের মালদা জেলার ডরলা সীমান্ত এলাকায় বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নের আওতাধীন কেদারীপাড়া ক্যাম্পের সদস্যদের ছোঁড়া গুলিতে তিনি নিহত হন।

নিহত আল আমিন নওগাঁর পোরশা উপজেলার নীতপুর কলনীপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নওগাঁ-১৬ ব্যাটালিয়নের আওতাধীন নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় আল আমিন আরও কয়েকজনের সঙ্গে নিতপুর সীমান্ত এলাকার ২৩২ নম্বর প্রধান স্তম্ভের পাশ দিয়ে ভারত সীমান্তের ভেতর যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে ধাওয়া করলে পালিয়ে যাওয়ার সময় গুলি ছোড়েন। তাৎক্ষণিক বাকি দুইজন পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হন।

সুবেদার মাহফুজুর রহমান বলেন, গুলিবিদ্ধ আল আমিনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বিএসএফ। সকালে ঘটনাটি জানার পরই পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরই ময়নাতদন্ত প্রতিবেদনসহ মরদেহটি আমাদের কাছে হস্তান্তর করবে বিএসএফ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা