সংগৃহীত
জাতীয়

দেশে এখন নির্বাচনী জোয়ার বইছে 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে এখন নির্বাচনী জোয়ার বইছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।

দেশের অবস্থা খুব ভালো,ঘোষিত সময়ে দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন হবে।

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেটে ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিগত টানা ১৫ বছর দেশের উন্নয়নে অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা, এতে দেশের জনগন বিপুলভাবে আমাদের পাস করাবেন বলে তিনি প্রত্যাশা ব্যাক্ত করেন।

তিনি আরও বলেন, আমরা বিদেশীদের ভালো উপদেশ বা পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত। আর তারা আমাদের ত্যাক্ত করলে জবাব কিভাবে দিতে হয় তা আমাদের জানা আছে।

মন্ত্রী আমেরিকা সরকারকে খুব বাস্তববাদী সরকার উল্লেখ করে বলেন, ১৯৭১ সালে আমেরিকা আমাদের সমর্থন দেয়নি । কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের জন্য তারা আমাদেরকে সমর্থন দিয়েছে। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দিতে বাধ্য হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

ঈশ্বরদীতে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, নেই কার্যকর ব্যবস্থা

ঈশ্বরদী পৌর এলাকায় দিন দিন বেড়েই চলেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। শহরের বিভিন্ন...

মাতৃত্বের স্বাদে জীবনের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা