প্রতিনিধি
সারাদেশ

দীর্ঘ ৩০ বছরেও  সংস্কার হয়নি পাঁচবিবি পৌর সভার প্রধান ড্রেন

মতলুব হোসেন, জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার প্রাণ কেন্দ্রের প্রধান ড্রেনটি দীর্ঘ ৩০ বছরও সংস্কার হয়নি। ফলে প্রতি বছর দুর্ভোগে পড়েন এলাকাবাসী। প্রায় ১ কিলোমিটার ড্রেনটির বেশিরভাগ স্থান এখন বিভিন্ন আবর্জনা ও পলিথিনে ভরাট হয়ে গেছে। ভরাট স্থানের আশেপাশের জায়গা কেউ কেউ লিজ নিয়েছেন কেউবা দখল করে গড়ে তুলেছেন ব্যবসাপ্রতিষ্ঠান।

সরোজমিনে দেখা গেছে, ২ নং রেলগুমটি হয়ে উপজেলা পরিষদের পূর্ব ধার ঘেঁষে স্টেডিয়াম, সমিরন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিঘাটা বহুমুখী সমবায় সমিতির পাশ দিয়ে দানেজপুর ১নং রেল গুমটি হয়ে বের হতো এই প্রধানতম ড্রেনটির পানি। এখন বিভিন্ন ময়লা আবর্জনা ও দখল প্রক্রিয়ার কারণে পানি নিষ্কাশনের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। বর্ষাকালে বা সামান্য বৃষ্টিতেই ড্রেনটি ডুবে যায়। পানি বাড়তে বাড়তে ঢুকে পড়ে সড়কে ও বিভিন্ন পাড়া মহল্লার বাসা বাড়িতে। এ সময় বাড়ি থেকে বের হতে পারে না মহল্লাবাসীরা। বৃষ্টির পানি ধীর গতিতে নামার কারণে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এলাকাবাসীর অভিযোগ, বর্ষার আগে পৌরসভার ৪/৫জন দিনমজুর ড্রেনের ভাসমান সব ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ করে। তারপর আর কোন খবর নেই।ড্রেনটি সংস্কারে পৌর কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোন লাভ হয়নি। অথচ প্রত্যেক বছরই বাজেট আসে কাজও হয় কিন্তু এ কাজ আর হয় না।

এ ব্যাপারে পাঁচবিবি পৌরসভার প্রকৌশলী মারুফ আহসান বলেন, ড্রেনটির বিষয়ে একাধিকবার মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্পে বাজেট পাঠিয়েছি কিন্তু প্রকল্প বাস্তবায়নে এখনো কোনো বাজেট পাইনি আমরা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

রশিদ খানকে টপকে এক নম্বর বোলার আবরার

রশিদ খানকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্...

ভালো নেই আশি দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী

আশির দশকের প্রখ্যাত কবি ও অভিনেতা রিফাত চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে...

দক্ষিণ কোরিয়ার কাছে ৮ গোলে 'বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী হকিতে নিজেদের টানা তৃতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদ...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

লাইফস্টাইল
বিনোদন
খেলা