সংগৃহিত
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনা, নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে একটি বাস গিরিখাদে পড়ে আগুন ধরে গেলে এর ৪৬ জন যাত্রীর মধ্যে ৪৫ জনই মারা গেছে বলে জানিয়েছে দেশটির পরিবহণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবারের ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া আট বছরের একটি শিশু মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে। খবর এএফপির।

দক্ষিণ আফ্রিকার পরিবহণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাসটি প্রতিবেশী দেশ বতসোয়ানা থেকে দেশের উত্তরে মোরিয়া এলাকায় যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এর ফলে বাসটি সেতুর প্রাচীরে আঘাত করে নিচে গিরিখাদে পড়ে যায় এবং তাৎক্ষণিক আগুন ধরে যায়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া কর্মীরা জানান, বাসের কয়েকজন যাত্রীর মরদেহ এতটাই পুড়ে গেছে, সেগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। বাসটির লাইসেন্স প্লেট বতসোয়ানার ছিল, তবে এর যাত্রীরা কোন দেশের নাগরিক ছিল সে সম্পর্কে অনুসন্ধান চলছে।

দক্ষিণ আফ্রিকার পরিবহণমন্ত্রী সিন্দিসিউই চিকুনগা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার বিষয়ে পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন।

বাসটি দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশের মামাতলাকালা এলাকায় দুটি পাহাড়ের সংযোগ সেতু থেকে নিচে পড়ে যায়। এলাকাটি রাজধানী জোহানেসবার্গ থেকে ৩০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাস...

ত্বকী হত্যার ১৬১ মাস: বিচারহীনতার দীর্ঘশ্বাস

২০১৩ সালের ৬ মার্চ,নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাও...

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়ি...

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা