সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

সোমবার (১৫ জুলাই) ৩১ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ, ৮ মুহাররম ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :

১০৯৯ - ক্রুসেডাররা বাইতুল মোকাদ্দাস দখল করে

১৫৮৮ - বৃটেন ও স্পেনের মধ্যে নৌযুদ্ধ হয়।

১৮১৫ - ওয়াটার লু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দী হন।

১৮৫৭ - কানপুরে ভারতীয়দের হাতে বহু ব্রিটিশ নারী শিশু নিহত।

১৯১২ - ব্রিটেনে সামাজিক জীবনবীমা কার্যক্রম চালু হয়।

১৯৩৫ - কমিউনিস্ট আন্তর্জাতিকের ঐতিহাসিক সপ্তম কংগ্রেস শুরু।

১৯২৭ - অস্ট্রিয়ার ভিয়েনায় পুলিশের গুলিতে ৮৯ জন প্রতিবাদকারী নিহত হন। এটি ইতিহাসের একটি নির্মম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত।

১৯৩৯ - নিউইয়র্কের ক্লারা এ্যাডামস নামে নারী বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।

১৯৪৪ - দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন বোমারু বিমানগুলো জাপানে ব্যাপক বোমা বর্ষণ করে।

১৯৪৮ - জাতিসংঘে নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন যুদ্ধে বিরতির নির্দেশ।

১৯৭৩ - বাংলাদেশ এর সংবিধান প্রথম সংশোধনী পাস হয়। এ সংশোধনীর মাধ্যমে ৪৭ অনুচ্ছেদে দুটি নতুন উপধারা সংযোজন করা হয়। এ সংশোধনীর মূল কারণ ছিল গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও অন্যান্য অপরাধের জন্য আইন পাস ও তা কার্যকর করা হয়।

১৯৭৫ - মহাশূন্যের কক্ষপথে আমেরিকার এপোলো ও রাশিয়ার সূ্যয়ে নভোযানের সংঘর্ষে বিস্কোরণ।

১৯৭৭ - বাংলাদেশ শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯৮৭ - তাইওয়ানে ৩৮ বছরের সামরিক শাসনের অবসান। বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম।

১৯৯৮ - বাংলাদেশ সরকার কর্তৃক 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়' নামে নতুন মন্ত্রণালয় গঠন।

২০১০ - ভারতীয় টাকার প্রতীক (₹) ভারত সরকার সর্বসমক্ষে প্রকাশ করে।

জন্ম :

১৬০৬ - রেমব্রন্ট, হল্যান্ডীয় শিল্পী।

১৮২০ - অক্ষয়কুমার দত্ত, বাংলা সাহিত্যের প্রবন্ধকার।

অক্ষয়কুমার দত্ত (১৫ জুলাই ১৮২০ - ১৮ মে ১৮৮৬) ছিলেন একজন বাঙালি সাংবাদিক, প্রবন্ধকার এবং লেখক৷ বাংলা, সংস্কৃত এবং ফারসিসহ বিভিন্ন ভাষায় তার দক্ষতা ছিল।

১৮৬১ - শরৎকুমারী চৌধুরাণী, বাঙালি লেখিকা।

১৮৯৩ - নুরুল আমিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী।

১৯০৩ - কুমার স্বামী কামরাজ নাদার, ভারত-রত্নে সম্মানিত রাষ্ট্রনেতা, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী।

১৯১৭ - আফগান কমিউনিস্ট নেতা নূর মুহাম্মদ তারাকি।

১৯২৫ - বাদল সরকার, বাঙালি নাট্যব্যক্তিত্ব।

১৯৪১ - রশীদ হায়দার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক।

১৯৫৪ - মারিও কেম্পেস, আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।

১৯৫৯ - ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিনডন।

১৯৬১ - ফরেস্ট হুইটেকার, মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক।

১৯৭৬ - ডিয়ান ক্রুগা, জার্মান-মার্কিন অভিনেত্রী ও ফ্যাশন মডেল।

১৯৭৭ - আমেরিকান মডেল ও অভিনেত্রী কিটানা বেকার।

মৃত্যু :

১৮১৭ - রুশ অভিযাত্রী, ভারতবিদ্যা বিষয়ের পণ্ডিত ও বেঙ্গলি থিয়েটারের প্রতিষ্ঠাতা গেরাসিম স্তেপানোভিচ লেবেদেফ।

১৮৭৮ - সমাজ সংস্কারক রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।

রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় (২ অক্টোবর ১৮১৪ - ১৫ জুলাই ১৮৭৮) সংযুক্ত প্রদেশের শঙ্করপুরের তালুকের তালুকদার এবং ১৯ শতকের ভারতে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন। তিনি একজন বক্তা, বেশ কয়েকটি সাময়িকীর সম্পাদক এবং একজন সমাজ সংস্কারক হিসাবে পরিচিত ছিলেন। বেথুন স্কুলের জন্য জমি দান করে এবং ডেভিড হেয়ারকে তার সামাজিক কাজে সহায়তা করেন দক্ষিণারঞ্জন মুখার্জি নামে পরিচিত দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।বর্তমানে তার বংশধররা ভারত, অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকায় রয়েছে।

১৯০৪ - আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার।

১৯১৯ - নোবেলজয়ী জার্মান জৈব রসায়নবিদ এমিল ফিশার।

১৯৬০ - লরেন্স টিবেট, মার্কিন অপেরা সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র ও বেতার অভিনেতা।

১৯৭৭ - রুশ লেখক কনস্তানতিন ফেদিনে।

২০১০ - প্রখ্যাত অভিনেতা বুলবুল আহমেদের মৃত্যু।

২০১২ - সেলেস্ট হোম, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

২০১৭ - মার্টিন ল্যান্ডাউ, মার্কিন অভিনেতা, অভিনয়ের কোচ, প্রযোজক ও সম্পাদকীয় কার্টুনিস্ট।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাত আধুনিকায়ন, উৎপাদন বৃদ...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা