সংগৃহিত
অপরাধ

ট্রেনে আগুনের ঘটনায় জড়িতরা চিহ্নিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

তিনি বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় জড়িতদের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। দ্রুত গ্রেপ্তার করা হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

হারুন অর রশীদ বলেন, ট্রেনে আগুন দেওয়া রাজনৈতিক কোনো বিষয় না, এটা এক ধরনের দুর্বৃত্তায়ন। যারা ট্রেনের বগিতে আগুন লাগিয়েছে তারা ছাড় পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীসহ ডিবি পুলিশ কাজ করছে। ইতোমধ্যে ওই দিনের ঘটনার বিভিন্ন ফুটেজ ও আলামত সংগ্রহ করা হয়েছে। তারই ভিত্তিতে আমরা আগুন দেওয়া দূর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।

তিনি বলেন, ভবিষ্যতে যেন ট্রেনে এ ধরনের ঘটনা ঘটতে না পারে সেজন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পুলিশের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছে। তবে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, ট্রেনে আপনার পাশে কোন যাত্রী উঠেছে, তার কথাবার্তা, বেশভূষা সন্দেহ কিনা ইত্যাদি বিষয়গুলো সাধারণ জনগণকেও নজরে রাখতে হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় নাশকতাকারীরা। ট্রেনের ৭টি বগি পুড়ে যায়। একটি বগি থেকে মা-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা