ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তীব্র ক্ষুধার ঝুঁকিতে সোমালিয়ার ৬৫ লাখ মানুষ

আমার বাঙলা ডেস্ক

খরা, সংঘাত এবং বিশ্বব্যাপী সাহায্য হ্রাস সোমালিয়ায় মানবিক সংকট আরও তীব্র করে তুলছে। জাতিসংঘের একাধিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে সোমালিয়ায় অন্তত ৬৫ লাখ মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন শীর্ষক প্রতিবেদনে বলা হয়, আগামী মার্চ মাসের শেষ নাগাদ সোমালিয়ার ৬৫ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার সংকট বা খাদ্য নিরাপত্তাহীনতার আরও খারাপ স্তরের মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের মধ্যে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১০ লক্ষ ৮৪ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার হবে, যার মধ্যে ৫ লক্ষ শিশুর অবস্থা হবে অত্যন্ত গুরুতর।

বিশেষজ্ঞদের মতে, স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টিপাত সোমালিয়ার কৃষি ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। পানির স্তর নেমে যাওয়ায় গবাদি পশু মারা যাচ্ছে এবং বাজারে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম।

এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বব্যাপী মানবিক সহায়তার তহবিল হ্রাস। জাতিসংঘের মানবিক সমন্বয়কারী জর্জ কনওয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, "এপ্রিল থেকে জুন পর্যন্ত বর্ষা মৌসুমেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। জরুরি সহায়তা না পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাস...

ত্বকী হত্যার ১৬১ মাস: বিচারহীনতার দীর্ঘশ্বাস

২০১৩ সালের ৬ মার্চ,নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাও...

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়ি...

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা