সংগৃহিত
সারাদেশ

তালায় নৌকার প্রার্থীর পক্ষে বিশাল জনসভা

আশ্রাফ উজ-জামান রুবেল: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনকে নৌকা প্রতীকে বিজয়ী করতে আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ৩টায় তেঁতুলিয়া ইউনিয়নের শুভাষিনী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করায় জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। এ সময় নৌকার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যায় পুরো এলাকা।

তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক জনপ্রিয় ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা কৃষকলীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক হারুন উর রশীদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম, কাজী মারুফ, সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক ইকবল হোসেন, দপ্তর সম্পাদক মীর মহসিন, উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন, কৃষক লীগ আহ্বায়ক শংকর দাশ, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে উপজেলার ১২টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে তৃতীয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা