জাতীয়

তাপমাত্রা নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

কয়েকদিন ধরেই গরমে হাঁসফাঁস করছে দেশের মানুষ। বিষেশ করে গত শনিবার (২৯ মার্চ) তীব্র তাপপ্রবাহে পুড়েছে যশোর ও সিরাগঞ্জ জেলা। এছাড়া এদিন চার বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। তবে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। বলছে, তাপপ্রবাহ প্রশমিত হবে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমবে।

এদিকে, শনিবারের মতো রবিবারও (৩০ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। তবে মাত্রা কিছুটা কমে ৪১ ডিগ্রি থেকে নেমে হয়েছে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াসদি। আর ঢাকায় ৩৮.৩ ডিগ্রি থেকে নেমে হয়েছে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

সকালে আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগ এবং বরিশাল, রাঙ্গামাটি, মৌলভীবাজার জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তাপপ্রবাহ প্রশমিত হবে।’

রবিবার থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানান তিনি।

আফরোজা আরো বলেন, ‘সিলেটের দিকে মেঘ দেখা দিলে ঝড়ো বাতাসসহ হালকা বৃষ্টি হতে পারে। তবে ঈদের দিন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।’

এপ্রিলের প্রথম সপ্তাহে আবারো তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে জানান এই আবহাওয়াবিদ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

২০২৭ বিশ্বকাপের ভেন্যু, লোগো ও ব্র্যান্ড উন্মোচন

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে...

ঈশ্বরদীতে ২৩ প্রাথমিক বিদ্যালয় শোকজ

মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ...

চালু হচ্ছে ‘বইপড়া কর্মসূচি’,মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পা...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা