সংগৃহিত
জাতীয়

ডলার সমস্যার সমাধান শিগগির

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, শিগগিরই ডলার সমস্যার সমাধান হবে। এই মুহূর্তে দুটো জিনিস চাপ কমাতে সহযোগিতা করতে পারে। একটি হলো রেমিট্যান্স বাড়াতে হবে, আরেকটি হলো রপ্তানি বাড়াতে হবে।

তিনি বলেন, রপ্তানি বাড়ানোর জন্য অনেকগুলো নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। সম্প্রতি আমদানি অনেকটা কমে গেছে। তারপরও ডলারের ওপর চাপ থাকছে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডলারের চাপ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী রপ্তানি বাড়াতে বলেছেন। অনেকগুলো নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, রপ্তানিকে বহুমুখী করতে কাজ করা হচ্ছে। আর আমদানি অনেক কমে গেছে। তারপরও ডলারের ওপর চাপ থাকছে। নতুন যে উদ্যোগ নেওয়া হচ্ছে। আইন করা হবে যে, বিদেশি অ্যাকাউন্টে প্রবাসীরা ডলার যেটা রাখতে পারবে। এসব পদক্ষেপে আশা করি শিগগিরই ডলার সমস্যার সমাধান হবে।

মূল্যস্ফীতি নিয়ে কোনো কষ্ট পাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কষ্ট হচ্ছে। এজন্য ইনটারেস্ট রেট বাড়ানো হয়েছে। আবার ফিসক্যাল পলিসি, রেট অনেকগুলো বাড়ানো হয়েছে। যার ফলে কিছুটা মূল্যস্ফীতি কমেছে। যে লেভেলে আসা উচিত, সেটি এখনো হয়নি। ডিমান্ড অনুযায়ী সাপ্লাই করা হচ্ছে। আমাদের কৃষি খাত ভালো করছে। অনেক জায়গায় দাম বাড়ছে, বাড়া উচিত নয়। আমরা এটা দেখছি।

অর্থ, বাণিজ্য ও খাদ্যমন্ত্রী বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন, বিষয়টি জানিয়ে সালমান এফ রহমান বলেন, আামি আশাবাদী বাজার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। যেটা ডিমান্ড সাপ্লাইয়ের সঙ্গে বাড়ে সেটাতে কিছু করার নাই। অনেক সময় অস্বাভাবিক ভাবেও দাম বেড়ে যায়। সেখানে সরকার নজরদারী করছে।

শিল্পক্ষেত্রে গ্যাসের সংকট নিয়ে তিনি বলেন, এখন যা হচ্ছে এটা সাময়িক। আমাদের ২টা এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রি-গ্যাসফিকশন ইউনিট) আছে। যেগুলোকে বছরে একবার সংস্কার করতে হয়। সংকট কেটে যাবে। ভবিষ্যতের জন্য ভালো খবর আছে। অনেক নতুন গ্যাস আমরা পেয়েছি। ভোলাতে গ্যাস পেয়েছি। ওভার অল গ্যাসের একটা পরিকল্পনা করা হচ্ছে। সব কাজ ঠিক মতো হলে গ্যাসের সংকট কেটে যাবে।

তিনি বলেন, রপ্তাানিতে নতুন পণ্য চিহ্নিত হয়েছে। এটায় আমি আশাবাদী। আমরা ফুল-ফল রপ্তানি করছি। ছোট আকারে হলেও শুরু হয়েছে। রপ্তানি বহুমুখী হয়েছে কিন্তু ভলিউম বাড়ছে না। সেখানে অসন্তুষ্টি আছে। পোশাক খাতকে যা যা সুবিধা দেওয়া হয়েছে, চামড়া আর পাটকে সেসব সুবিধা দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা