সংগৃহিত
আন্তর্জাতিক

টিকটকে যোগ দিলেন প্রেসিডেন্ট বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে আর কয়েক মাস পরেই প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে টিকটকে যোগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) ২৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিতে যাত্রা শুরু করেছেন তিনি।

টিকটকে বাইডেনের প্রচারাভিযান অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে ৮১ বছর বয়সী এ নেতা রাজনীতি থেকে শুরু করে এনএফএল চ্যাম্পিয়নশিপের মতো বিষয়গুলো নিয়ে কথা বলেছেন।

সুপার বোল নাকি এর বিখ্যাত হাফ-টাইম শো’র মধ্যে কোনটি বেশি পছন্দ জিজ্ঞেস করা হলে বাইডেন জানান, আসল খেলাটিই তিনি বেশি উপভোগ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে টিকটকের তীব্র সমালোচনা করে আসছে। রিপাবলিকান আইনপ্রণেতাদের পাশাপাশি বাইডেন প্রশাসনের কাছ থেকেও একের পর এক আক্রমণের মুখে পড়েছে চীনা অ্যাপটি।

টিকটকের মালিক চীনা সংস্থা বাইটড্যান্সকে বেইজিংয়ের প্রোপাগান্ডা হাতিয়ার দাবি করে এর কঠোর সমালোচনা করেছে মার্কিন সরকার। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে বাইটড্যান্স।

নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং বেশ কয়েকটি অঙ্গরাজ্য সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করেছে।

মন্টানায় অ্যাপটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করতে চেয়েছিল রাজ্য সরকার। তবে সম্প্রতি একটি আদালত সেই সিদ্ধান্ত আটকে দিয়েছেন।

ওয়াশিংটন বরাবরই চীনা অ্যাপটির সমালোচনা করে আসলেও আপাতত এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা কঠোর কোনো পদক্ষেপ নেওয়ার আশঙ্কা কম।

প্ল্যাটফর্মটি তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়। ফলে, তাদের ভোট আকৃষ্ট করতে দলগুলো টিকটক ব্যবহারের পথই বেছে নিচ্ছে।

রোববারের ভিডিওর শেষাংশে বাইডেনকে জিজ্ঞেস করা হয়েছিল, আগামী নির্বাচনে তিনি কাকে সমর্থন করবেন, নিজেকে নাকি ডোনাল্ড ট্রাম্পকে?

জবাবে হাসতে হাসতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি মজা করছেন? অবশ্যই বাইডেন। সূত্র: এএফপি, এনডিটিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা