সংগৃহিত
জাতীয়

জেসিআই ঢাকা ওয়েস্টের চেইন হস্তান্তর ও জিএমএম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের নতুন কমিটির প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে চেইন হস্তান্তর করা হয়েছে। ২০২৪ সালের নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট এস এম বেলাল উদ্দিনের কাছে চেইন হস্তান্তর করেন ২০২৩ সালের লোকাল প্রেসিডেন্ট মোহাম্মাদ মাহমুদুর রহমান।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বারিধারার এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ ২০২৪ ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, ন্যাশনাল ট্রেনিং কমিশনার মুহাম্মাদ আলতামিশ নাবিল এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ও জেসিআই ঢাকা ওয়েস্টের মেন্টর এম আসিফ রহমানসহ জাতীয় কমিটির সদস্যবৃন্দ।

চেইন হস্তান্তরের আগে সাধারণ সদস্যদের উপস্থিতিতে জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৪ সালের প্রথম জেনারেল মেম্বারস মিটিং (জিএমএম) অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বেশকিছু প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির প্রতি জোর দিয়ে জেসিআই বাংলাদেশ ২০২৪ ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির বলেন, 'চলতি বছর আমরা দারুণ কিছু উদ্যোগ নিয়েছি, যা তরুণদের উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমার প্রত্যাশা থাকবে প্রতিটি কাজে জেসিআই ঢাকা ওয়েস্টের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।'

২০২৪ সালের নির্বাচিত লোকাল প্রেসিডেন্ট এস এম বেলাল উদ্দিন বলেন, ‘এ বছর আমরা তরুণদের তথ্য ও প্রযুক্তি নির্ভর জ্ঞানে সমৃদ্ধ করে উদ্যোক্তা তৈরিতে কাজ করছি। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।’

এই আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল বোর্ড মেম্বারসহ চ্যাপ্টারটির অর্ধশতাধিক সদস্য।

উল্লেখ্য, জেসিআই ১৮-৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের একটি আন্তর্জাতিক সংগঠন, যারা সমাজে সক্রিয় থেকে সমাজকে মানসম্মত করতে ও বদলে দিতে বিশেষ ভূমিকা রাখছে। জেসিআই কাজ করে দক্ষতা, জ্ঞান ও বুদ্ধি বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে, যার মাধ্যমে সমাজের সঠিক নাগরিক হিসেবে তরুণ সমাজ তার দায়িত্ব পালন করতে পারে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নাইজেরিয়ায় অভিযানে ৩০৮ অপহৃত নাগরিক উদ্ধার

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর বড় ধরনের অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে উদ্ধার কর...

হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তে: ইরান

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে ওমানের সঙ্গে একটি চুক্তি...

ভারতের কাছে দুঃখ প্রকাশ মেটার জাকারবার্গের

শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট এবং বিভিন্ন পরিচালনাগত ত্রুটির ঘটনায় ভারতের কাছে...

ট্রাম্পের হেলিকপ্টারের কাছে বিমান, তদন্তে কর্তৃপক্ষ

মাঝ আকাশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার ‘মেরিন ওয়ান&...

ভারতীয় তরুণীর অভিযোগে জামালপুরে যুবক গ্রেপ্তার

ভারতীয় এক তরুণীর সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও...

নিরাপদ সড়ক চাই (নিসচা), এটি দেশের মানুষের আন্দোলন: ইলিয়াস কাঞ্চন

‘আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

পিরোজপুরে নির্মাণাধীন মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন কাজী রওনাকুল ইসলাম টিপু

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা...

নরসিংদীর আলোকবালিতে সুমনকে গুলি করে হত্যা

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে প্রতি পক্ষেকের সন্ত্রাসীরা কুপিয়ে আহত...

জোবাইরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা