সংগৃহীত
খেলা

জুয়ার বিজ্ঞাপনে সাকিব আল হাসান

ক্রীড়া ডেস্ক

বোলিং অ্যাকশনের বৈধতা ফিরে পাওয়ার পর যখন তার ক্রিকেটে ফেরার অপেক্ষা, তখন আবারো বিতর্কিত বিষয়ে আলোচনায় সাকিব আল হাসান।

শনিবার (২২ মার্চ) নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন এই বাঁহাতি অলরাউন্ডার, সেখানে একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে তাকে। একে তো প্রকাশ্যে জুয়ার সাইটের বিজ্ঞাপন, তার ওপর মানুষকে বেটিংয়ের জন্য আহবান করতে দেখা গেছে সাকিবকে। অথচ বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া নিষিদ্ধ।

এর আগে ২০২২ সালে একবার সেরোগেট বেটিং সাইটের বিজ্ঞাপন করে বেশ সমালোচিত হয়েছিলেন সাকিব। ওই সময় বোর্ডের কঠোর সিদ্ধান্তের কারণে ভুল স্বীকার করে সরে এসেছিলেন তিনি। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার ছিলেন সাকিব। তবে এ বছর চুক্তি থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

বাংলাদেশের সংবিধানের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী, জুয়াখেলা নিষিদ্ধ এবং এটি প্রতিরোধে রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে। এ ছাড়া প্রচলিত আইনেও জুয়া খেলা বেআইনি। একজন সাবেক সংসদ সদস্য হিসেবে সাকিবের এমন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজ্ঞরা।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব। দেশের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেও ওয়ানডে থেকে বিদায় জানাননি। বোলিং নিষেধাজ্ঞায় পড়ায় ক্রিকেট মাঠ থেকেও দূরে রয়েছেন তিনি। এতে তার ক্রিকেট আয় বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন দেশীয় কোম্পানির স্পন্সরশিপও হারিয়েছেন।

দেশের রাজনৈতিক অস্থিরতা এবং ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। তাকে করা হয়েছে হত্যা মামলার আসামিও। নিরাপত্তা ইস্যুতে দেশে না ফিরেই বিদেশে অবস্থান করছেন তিনি।

সাকিবের মতো একজন ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্যের এমন পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। অনেকেই মনে করছেন, দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো একজন জাতীয় তারকার জন্য লজ্জাজনক।

সাকিবের এই বিতর্কিত সিদ্ধান্ত তার ক্রিকেট ক্যারিয়ার এবং ভবিষ্যতে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে কী প্রভাব ফেলে, তা এখন সময়ই বলে দেবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা