ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

আন্তর্জাতিক ডেস্ক: জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৬। ভূমিকম্পের পর দেশটির পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোর জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১ টার দিকে এ ভূমিকম্প হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, জাপানের পূর্ব উপকূলে ইজু উপ-দ্বীপের দ্বীপগুলোর জন্য ১ মিটার উচু সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা বলছে, তোরিশিমা দ্বীপের কাছে আঘাত হানা ৬.৬ মাত্রার ভূমিকম্পের পর এ সতর্কতা দেওয়া হয়।

সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল টোকিও থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরে।

পৃথক প্রতিবেদনে সংবাদ মাধ্যম জাপান টাইমস বলছে, বৃহস্পতিবার সকালে ভূমিকম্পের পর জাপানের ইজু দ্বীপপুঞ্জে পশ্চিম প্রশান্ত মহাসাগরে সুনামির সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া সংস্থা।

সংস্থাটি ইজু দ্বীপপুঞ্জ বরাবর দ্বীপগুলোর জন্য ১ মিটার পর্যন্ত উচু ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে। এছাড়া পূর্বাঞ্চলীয় চিবা প্রিফেকচার থেকে পশ্চিমে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকায় ০.২ মিটার পর্যন্ত উচু ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইজু দ্বীপপুঞ্জে তোরিশিমার কাছে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরে উপকূলীয় অঞ্চলে ও নদীর কাছাকাছি অবস্থান করা লোকদের উচু ভূখণ্ডের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

এদিকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে পৃথক প্রতিবেদনে সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, জাপানের ইজু দ্বীপপুঞ্জের কাছে আঘাত হানা ভূমিকম্পটি রিখটার স্কেলে ৬.১ মাত্রার ছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা