সারাদেশ

মদনে চুরির ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার; চোরাই মালামাল উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলার আলোচিত চুরির ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মামলায় গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়িয়েছে চারজন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত পারভেজ চৌধুরীর বাড়িতে গত ২৪ থেকে ২৬ জুনের মধ্যে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

২৭ জুন মৃত পারভেজ চৌধুরীর ভাই শহীদুজ্জামান চৌধুরী বাদী হয়ে মদন থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে এ পর্যন্ত চার যুবককে গ্রেপ্তার করেছে। অনিককে গ্রেপ্তারের পর চুরির মালামাল উদ্ধার হলে ঘটনার রহস্য বের হয়। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি। অনিক ফতেপুর গ্রামের রবি মিয়ার ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বাইনোকুলার, একটি মাল্টিপ্লাগ ও কিছু সুপারি উদ্ধার করা হয়, যা চুরি হওয়া মালামালের অংশ বলে পুলিশ দাবি করেছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন করিম বলেন, চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে গ্রেপ্তারকৃত আসামি অনিকের কাছ থেকে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। তাকে মঙ্গলবার নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ড চাওয়া হয়েছে।তদন্তের স্বার্থে এব্যাপারে কোন তথ্য প্রকাশ করা যায়নি। মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মদনে চার জুয়াড়ীসহ ৫জন আটক

নেত্রকোনার মদনে চারজন জুয়াড়ীসহ চুরি মামলার এক আসামি কে আটক করেছে...

জিম্বাবুয়েকে যত রানে আটকাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানেই থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এর...

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্...

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই বিনোদন

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। স...

বান্দরবানে আর্থিক সংকটে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিল জেলা প্রশাসক

পার্বত্য জেলার বান্দরবানে পারিবারিক ও আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে পড়...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয়, তিস্তাপাড়ে আনন্দের জোয়ার

প্রধানমন্ত্রীর এমন প্রত্যয়ে তিস্তাপাড়ে মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। তিস্ত...

খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে: আমির হামজা

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আ...

মদনে চুরির ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার; চোরাই মালামাল উদ্ধার

নেত্রকোনার মদন উপজেলার আলোচিত চুরির ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলি...

বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক...

মিল্কভিটায় আর্থিক দুর্নীতির সিন্ডিকেট !

দেশের অন্যতম শীর্ষ সমবায় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা