নিজস্ব প্রতিবেদক
সারাদেশ

চা শ্রমিকদের অধিকার নিশ্চিতে সংসদে বিল আনা হবে: নাসের রহমান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় এলে চা বাগানে বসবাসরত শ্রমিক পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে এবং চা শ্রমিকদের দৈনিক মজুরি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ২৪৫ টাকায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার–৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজনগর চা বাগানের নাট মন্দিরে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি। সভায় বিপুল সংখ্যক নারী ও পুরুষ চা শ্রমিক অংশ নেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে চা শ্রমিক পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে নারী শ্রমিকরা চাল, ডাল, লবণ, তেলসহ প্রয়োজনীয় ভোগ্যপণ্য বিনামূল্যে পাবেন, যার বাজারমূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা।

তিনি আরও বলেন, চা শ্রমিক ভাই-বোনেরা যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করেন, তাহলে দৈনিক মজুরি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ২৪৫ টাকায় উন্নীত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও ভূমির অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

নাসের রহমান বলেন, এক সময় চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল মাত্র ৩৫ টাকা। সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে সেই মজুরি ১২০ টাকায় উন্নীত করা হয়েছিল। অথচ শেখ হাসিনার সরকারের সাড়ে পনেরো বছরের শাসনামলে মাত্র ৫০ টাকা বাড়ানো হয়েছে, তাও আন্দোলন-সংগ্রামের মাধ্যমে।

চা শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যাদের দীর্ঘদিন ভোট দিয়েছেন, তারা আপনাদের যথাযথ মূল্যায়ন করেনি। কারণ তারা ধরে নিয়েছিল, চা বাগানের ভোট এমনিতেই পাবে। এখনো কিছু না করেও যদি ভোট পায়, তাহলে কিছুই দেবে না-এটাই স্বাভাবিক।”

তিনি আরও বলেন, বিএনপি সবসময় চা শ্রমিকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকল চা বাগানের মা-বোনদের সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

নাসের রহমান জানান, সংসদে গেলে চা শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে একটি বিল আকারে সংসদে উত্থাপনের উদ্যোগ নেবেন।

রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহরম আলীর সভাপতিত্বে এবং চা শ্রমিক নেতা নয়ন সিংহের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন নাসের রহমানের কনিষ্ঠ কন্যা মাহিবা রহমান, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম শেলুন, চা শ্রমিক নেত্রী গীতা কানু, বর্তমান ইউপি সদস্য বাবুল মাদ্রাজি পাশী, মন্টু নুনিয়া ও দুলো অলমিক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিসবাউর রহমান, মো. হেলু মিয়া, আশরাফুজ্জামান খান নাহাজ, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

শেখ হাসিনা দেশে ফিরে আইনি পথে হাটবেন: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা বলেছেন, তিন...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা