সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ  সরকারি কলেজ থেকে পাঁচ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্ত্বর থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৭ মার্চ) বিকালে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়। সদর মডেল থানার ওসি মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মতিউর রহমান বলেন, বিকাল চারটার দিকে খবর পেয়ে পুলিশ কলেজের শহীদ মিনারের পেছন থেকে একটি ব্যাগে থাকা পাঁচটি ককটেল উদ্ধার করে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে ককটেলগুলো রেখে গিয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি। ককটেলগুলো উদ্ধারের পর থানায় নিয়ে পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে সেগুলো নিস্ক্রিয় করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা