ছবি: সংগৃহীত
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-অনুপনগর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. আনারুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চর-অনুপনগর ইউনিয়নের নতুন মুসলিমপাড়া গ্রামের আনারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ কেজি ১০০ গ্রাম কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আনারুল ইসলাম ওই গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মো. আব্দুর রাজ্জাকসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

এ ঘটনায় গ্রেপ্তার আনারুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

মাদক নির্মূলে সবাইকে পুলিশের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুলিশ। পাশাপাশি মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

স্থানীয় সরকার নির্বাচনের সময় এখনই নয়: সিইসি

জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করতে চায় নি...

চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-অনুপনগর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম...

বিএনপির নাম ভাঙানোদের বিরুদ্ধে ব্যবস্থা: রিজভী

সারাদেশে বিএনপির নাম ভাঙিয়ে চলা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে...

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ...

২০২৭ শিক্ষাবর্ষে ৩০ কোটি ৯২ লাখ বই

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে তুল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা