ছবি: আমার বাঙলা
সারাদেশ

চট্টগ্রামে রেস্তোরাঁয় ক্ষতিকর উপাদান মেশানোর অভিযোগ, একাধিক প্রতিষ্ঠানে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

রান্নাঘর তুলনামূলক পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেও বিভিন্ন পদের খাবারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত গোলাপ জল ও কেওড়া জল এবং নিষিদ্ধ কাশ্মীরে মরিচ ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে চট্টগ্রাম নগরের সিআরবি এলাকার তাসফিয়া গার্ডেন রেস্টুরেন্টে। অভিযানে খাবার রান্নার সময় সরাসরি এসব ক্ষতিকর কেমিক্যাল মেশানোর প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১২ জানুয়ারি) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তারা নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তাসফিয়া গার্ডেন ছাড়াও আরও কয়েকটি রেস্তোরাঁয় নানা অনিয়ম ধরা পড়ে।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, তাসফিয়া গার্ডেনে দীর্ঘদিন ধরে বাসি খাবার সংরক্ষণের অভিযোগ ছিল। অভিযানে গিয়ে সেই অভিযোগের সত্যতা মেলে। একই দিনে কাজীর দেউরী এলাকার রেস্তোরাঁ ‘রোদেলা বিকেল’-এ বাসি খাবার সংরক্ষণের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ময়লা পরিবেশে খাবার সংরক্ষণ এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখার দায়ে ‘রয়েল হাট’-কে ২০ হাজার টাকা এবং খাবারে মেয়াদ উল্লেখ না করার অভিযোগে ‘সাব জিরো’-কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজ উল্লাহ বলেন, “জনগণের স্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম বা স্বাস্থ্যঝুঁকি বরদাশত করা হবে না।”

এদিকে সচেতন মহল মনে করছে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শুধু অর্থদণ্ড নয়, নিয়মিত তদারকি ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। তাদের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে খাদ্য ব্যবসায়ীদের মধ্যে জবাবদিহি বাড়বে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি...

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন ব...

স্বাধীনতা পুরস্কার পেলেন জোবেরা লিনু

ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক পেয়েছেন সাবেক ক...

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মরণ...

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ

দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।...

কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে ; সেতু সচিব

প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদে...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২...

আন্দামান সাগরে ট্রলারডুবি, পেকুয়ায় নিখোঁজ ১২

মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগর-এ ডুবে যাওয়ার ঘটনায় কক...

নিজেই বিধ্বস্ত লামার ২০ হাজার মানুষের চিকিৎসা সেবা কেন্দ্রটি

পার্বত্য জেলার বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে এমন হাসপাতালও দেশে আ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা