সংগৃহীত
সারাদেশ

চট্টগ্রামে রিকশা নালায়, ৭ মাসের শিশু তলিয়ে গেল

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বৃষ্টির মধ্যে সড়কের পাশে নালায় রিকশা পড়ে সাত মাসের শিশু সেহলিজ তলিয়ে গেছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে চকবাজারে কাপাসগোলা ব্রিজের এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদি হাসান তুহিন বলেন, রাতে সেহলিজকে নিয়ে তার মা ও নানি কালভার্টের পাশের গলি দিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন। তখন রিকশাটি পাশের নালায় পড়ে যায়। শিশুটিকে তার মা ধরে রাখলেও নালায় স্রোতের কারণে হাতছাড়া হয়ে তলিয়ে যায়।

শিশুটির মা ও নানীকে উদ্ধার হলেও শিশুটিকে পাওয়া যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলে স্টেশন অফিসার মেহেদি জানান।

নিখোঁজ শিশু সেহলিজের মা সালমা বেগম জানান, তারা কাপাসগোলায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে অটোরিকশা ঘোরাতে গিয়ে সেটি খালের মধ্যে পড়ে যায়।
বন্দর নগরী চট্টগ্রামে বৃষ্টির মওসুমে ভরা নালা ও খালে পড়ে প্রাণহানির নজির পুরোনো।

এর আগে ২০২৪ সালের জুনে চট্টগ্রামের বন্দর থানার পশ্চিম গোসাইলডাঙ্গা ও আবিদার পাড়ার মাঝামাঝি এলাকার খাল থেকে আট বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়। সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের আওতায় তৈরি করা বক্স ড্রেনের ঢাকনা খোলা থাকায় শিশুটি খেলতে গিয়ে খালে পড়ে যেতে পারে তখন স্থানীয়রা বলছিলেন।

২০২৩ সালে বন্দর নগরীতে নালায় ডুবে যায় এক শিশু। দুই বছরের সেই শিশুটি বাসার কাছেই ড্রেনে পড়ে তলিয়ে যায়। সেসময় টানা বৃষ্টিতে নগরীর খাল ও নালাগুলো ভরে যায়। তার মধ্যে ওই দুর্ঘটনা ঘটে।

২০২১ সালের ৩০ জুনে চট্টগ্রামে ষোলশহর দুই নম্বর গেইট এলাকার চশমা হিলে অটোরিকশা ড্রেনে পড়ে চালক ও যাত্রীর প্রাণ যায়। এরপর ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় খালে পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামে একজন। ফুটপাত দিয়ে যাওয়ার সময় পা পিছলে তিনি ভরা নালায় পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীদের একজন বলেন।

সেপ্টেম্বরের শেষের দিকে আগ্রাবাদে নবী টাওয়ারের কাছাকাছি নাছিরছড়া খালে পড়ে তলিয়ে যায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া। পাঁচ ঘণ্টার চেষ্টায় কয়েক টন আবর্জনার স্তূপ সরিয়ে ১৯ বছরের সাদিয়ার লাশ উদ্ধার হয়।

এরপর ওই বছরের ডিসেম্বরে ‘খেলনা কুড়াতে’ চশমা খালে নেমে ১১ বছরের এক শিশু তলিয়ে যায়। এর আগের বছরগুলোতেও চট্টগ্রামে নালা ও খালে পড়ে প্রাণহানির নজির রয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা