সংগৃহীত
আন্তর্জাতিক

গোপন নথি ফাঁসের মামলায় ইমরান অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক: গোপন নথি ফাঁসের অভিযোগে পাকিস্তানের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সোমবার অভিযুক্ত করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন দেশটির একজন প্রসিকিউটর। সূত্র: এএফপি।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির শাহ খাওয়ার আদিয়ালা কারাগারের বাইরে বলেন, এই মামলায় ‘আজ তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ তাকে পড়ে শোনানো হয়েছে।’ ওই কারাগারে ইমরান খানকে বন্দি রাখা হয়েছে।

চলতি বছরের আগস্টে দুর্নীতির দায়ে সাবেক এই ক্রিকেটারকে তিন বছরের কারাদন্ড দিলেও পরে তার সাজা বাতিল করা হয়। তবে তার বিরুদ্ধে আনীত আরো গুরুতর অভিযোগ রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করার অভিযোগে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়।

পাকিস্তান সরকারের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি’র এক প্রতিবেদনে বলা হয়, এই মামলা ক্যাবল ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত। এই ব্যাপারে খান প্রমাণ হিসেবে দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তানের ক্ষমতাধর সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সামরিক বাহিনী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এমন দাবি প্রত্যাখান করেছে।

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিও এই মামলায় অভিযুক্ত হয়েছেন।

এই মামলায় সর্বোচ্চ ১৪ বছরের কারাদন্ডের বিধান রয়েছে বলে জানান ইমরান খানের আইনজীবীরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা