ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মিসর সীমান্তে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মিসরীয় সামরিক সীমান্ত চৌকিতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। পরে ভুলবশত হামলা চালানোর কথা স্বীকার করে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে তারা।

রোববার (২২ অক্টোবর) এ ভুল স্বীকার করে বিবৃতি দেয় ইসরায়েলের সামরিক বাহিনী।

সামরিক বাহিনীর বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, গাজা সীমান্তের কাছে তাদের একটি ট্যাংক থেকে ভুল করে মিসরীয় অবস্থানে আঘাত করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা জানতে বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।

তবে এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি আইডিএফ।

এদিকে গতকাল মিসরের রাফাহ ক্রসিং থেকে গাজার অভ্যন্তরে ১৭ টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। যুদ্ধ শুরুর পর শনিবার (২১ অক্টোবর) বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী নিয়ে গাজায় ২০ টি ট্রাক পৌঁছায়। যদিও এসব ট্রাকে কোনো জ্বালানি নেই।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গতকাল যেসব ট্রাক গাজায় এসেছে, সেগুলোর মধ্যে অতি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রয়েছে। তবে এ দিন কোনো খাদ্য বা জ্বালানি পাঠানো হয়নি।

মিসর থেকে পণ্যবাহী বড় এ ট্রাকগুলো রাফাহ ক্রসিং অতিক্রম করে মিসর ও ফিলিস্তিনি গেটের মাঝামাঝি যাওয়ার পর সেখানে ফিলিস্তিনের ট্রাক আসে। পরে ঐ ট্রাকগুলোতে ত্রাণ বোঝাই করা হয়।

গত কয়েকদিন ধরে গাজার চিকিৎসকরা জানাচ্ছেন, তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন। তাদের কাছে যেসব মজুদ ছিল, সেগুলো শেষ হয়ে গেছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা