ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলায় কমপক্ষে ২৯ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও অনেকেই।

শনিবার (২১ অক্টোবর) ভোরে গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইলের হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। খবর আলজাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরাইল বোমাবর্ষণ করেছে, এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

আল জাজিরা আরও জানায়, গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শহরে ইসরাইলের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তবে আহতের বিষয়ে কিছু জানা যায়নি।

এছাড়া গতরাতে ইসরাইল বাহিনী রামাল্লা, নাবলুস, জেরিকো এবং হেব্রনেও বোমাবর্ষণ করেছে। এতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বাড়ি ধ্বংস হয়েছে, যেটি ছিল জেরিকোতে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এ পর্যন্ত তারা ইসরায়েলের এক হাজার ৪০০ জনকে হত্যা করেছে বলে দাবি করেছে দেশটি।

অন্যদিকে হামাসের হামলার প্রতিশোধ নিতে ফিলিস্তিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা