সংগৃহিত
বাণিজ্য
আন্তর্জাতিক মেলা

ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধির তাগিদ

বাণিজ্য ডেস্ক : দেশের সম্ভাবনাময় পণ্যগুলো বিদেশে রপ্তানি ও রপ্তানি পণ্যের নিত্য নতুন বাজার সৃষ্টিতে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম।

রোববার (২১ এপ্রিল) বিকেলে এফবিসিসিআই'র জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং বৈদেশিক প্রতিনিধি দল বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় তিনি এ মন্তব্য করেন।

এফবিসিসিআই’র সভাপতি বলেন, দেশের সম্ভাবনাময় পণ্যগুলো বিশ্ববাজারে তুলে ধরতে বিদেশের বাণিজ্য মেলাগুলোতে দেশের প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। তারা যাতে পণ্য প্রদর্শনের জন্য প্রয়োজনীয় জায়গা পায় সে ব্যবস্থা করতে হবে। তবে এ ব্যাপারে এফবিসিসিআইর পক্ষ থেকে সরকারের সঙ্গে আলাপ আলোচনা ও কাজ হচ্ছে বলে জানান ব্যবসায়ীদের এ নেতা।

দেশে হস্তশিল্পের বিপ্লব ফিরিয়ে আনা ও পণ্যের রপ্তানি বাড়াতে ইউরোপসহ পার্শ্ববর্তী দেশে রোড-শো করার পরামর্শ দেন মাহবুবুল আলম।

কমিটির ডিরেক্টর ইন-চার্জ আলী হোসেন শিশির বলেন, সারাবিশ্বে চলমান অর্থনৈতিক মন্দার মধ্যেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। দেশী পণ্য বহির্বিশ্বে তুলে ধরতে ও পণ্যকে বহুমুখী পণ্য হিসেবে রপ্তানি করতে এই কমিটি কাজ করবে।

সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান নুরুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশ ছোট দেশ হলেও এর সম্ভাবনা অনেক। দেশের ৩০ থেকে ৪০ ভাগই তরুণ। শুধু তৈরি পোশাক খাতে সীমাবদ্ধ না থেকে পণ্য বৈচিত্র্য করণ ও নতুন বাজার সৃষ্টিতে কাজ করবো আমরা। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিডার আরও সহযোগিতা দরকার এক্ষেত্রে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, বিদেশে মেলায় অংশগ্রহণের মাধ্যমে দেশীয় পণ্য প্রদর্শন ও বিদেশে পণ্যের রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় সহায়তা করবে এফবিসিসিআই। তবে দেশে কি কি সম্ভাবনাময় পণ্য রয়েছে সে ব্যাপারে দেশের মানুষকেই আগে অবগত ও সচেতন হওয়ার আহ্বান তার।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে এফবিসিসিআইর অধীনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন খাত ভিত্তিক মেলা আয়োজন ও সেখানে অংশগ্রহণের আগ্রহের কথা জানান বক্তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআইর সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. মুনির হোসেন, পরিচালক হাফেজ হাজী হারুন অর রশীদ, ইসহাকুল ইসলাম সুইট, আমির হোসেন নূরানী, মহাসচিব মো. আলমগীর, কমিটির কো-চেয়ারেম্যান ও সদস্যরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নরসিংদীর মনোহরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের...

রুশ হামলায় নিহত ১২, জেলেনস্কির অভিযোগ

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত এবং কয়েক...

টাকার বিনিময়ে নিয়োগ বিএনপির ঐতিহ্য: মুজিবুর

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়...

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে কিয়েভের প্রস্তাব

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান চায় ইউক্রেন। এ লক্ষ্যে যুক্তরাষ্...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে লাফ

মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার ঘটনায় হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চলমান আলোচন...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা