অপরাধ

কেরাণীগঞ্জে ৪ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের পানগাও ঋষিপাড়া এলাকায় ৪ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৩/৪ জন জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এক নারী কনস্টেবল। পরে স্বাস্থ্য পরীক্ষায় দেখা যায় ওই নারী চার মাসের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। এই মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পুলিশ। জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মোশাররফ হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন–আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।

জাজিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মোশাররফ হোসেন মিয়া আরো জানান, এজাহার নাম থাকা আসামিরা থাকা–খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ওই নারীকে পানগাও ঋষিপাড়ার নয়াবাড়ীর একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। শনিবার (৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটা থেকে দিবাগত রাত দেড়টা পর্যন্ত সেখানে ৩ থেকে চারজন ব্যক্তি ওই নারীকে ধর্ষণ করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিনি জানান, রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে ওই নারীকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার পুলিশ। পরে জরুরি বিভাগের চিকিৎসক ওই নারীকে হাসপাতালে ভর্তি করায়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা