সারাদেশ

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিষাক্ত সৌন্দর্যের দুই ‘লায়ন ফিশ’

আবিদ হাসান সাইমুম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় জেলে আসাদ মাঝির জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত দুটি ‘লায়ন ফিশ’। এটি ‘রঙ্গিলা’ বা ‘কুরা মাছ’ হিসেবেও পরিচিত।সোমবার (১৩ জুলাই) সকালে মহিপুর মৎস্য বন্দরের মায়ের দোয়া ফিশ আড়তে মাছ দুটি আনা হলে ব্যবসায়ী মো. ছগির আকন সেগুলো কেনেন।

মাছ দুটির মোট ওজন প্রায় ৮০০ গ্রাম। রঙিন ডোরাকাটা দাগ, লম্বা কাঁটাযুক্ত পাখনা এবং আকর্ষণীয় গঠনের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। মাছ দুটি একনজর দেখতে আড়তে উৎসুক মানুষের ভিড় জমে।

জেলে আসাদ মাঝি বলেন, গত পরশু কুয়াকাটা উপকূলের গভীর সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই অচেনা মাছ দুটিও ধরা পড়ে। প্রথমে ভেবেছিলাম সাধারণ মাছ, পরে দেখি রং অদ্ভুত আর পাখনাগুলো কাঁটার মতো। তখনই বুঝতে পারি এটা বিরল প্রজাতির কিছু। দেখতে সুন্দর হলেও শুনেছি এটি বিষাক্ত।

মাছের ক্রেতা মো. ছগির আকন জানান, মাছ দুটি দেখতে আকর্ষণীয় হওয়ায় তিনি সংরক্ষণ করে রেখেছেন। তবে এগুলো খাওয়ার উপযোগী কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগেও মহিপুর বন্দরের মুন্নি ফিশে একই ধরনের একটি লায়ন ফিশ পাওয়া গিয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, লায়ন ফিশ সুন্দর ও রাজকীয় চেহারার কারণে বাংলায় ‘সিংহ মাছ’ নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম টেরোইস ভলিট্যান্স বা টেরোইস মাইলিজ। এ মাছ মূলত ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর ও লোহিতসাগরের উষ্ণ পানিতে পাওয়া যায়। সাধারণত ছোট মাছ ও চিংড়ি খেয়ে বেঁচে থাকে। সামুদ্রিক পরিবেশে এটি যেমন দক্ষ শিকারি, তেমনি এর বিষাক্ততা একে গভীর সমুদ্রের ‘রঙিন আতঙ্ক’ হিসেবে পরিচিত করেছে।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ‘লায়ন ফিশ দেখতে আকর্ষণীয় হলেও এটি অত্যন্ত বিষাক্ত মাছ। এর পাখনার কাঁটার বিষে মানুষ দংশিত হলে তীব্র ব্যথা, ফোলাভাব এবং কখনো শ্বাসকষ্ট হতে পারে। তাই খালি হাতে এ মাছ ধরা বিপজ্জনক।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আমার দেশকে বলেন, লায়ন ফিশের পাখনায় বিষ থাকে। কেউ যদি অসতর্কভাবে স্পর্শ করে, তাহলে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। তাই মাছটি ধরতে হলে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রয়াত বিএনপি নেতার পরিবারকে ৫০ হাজার টাকার চেক

নীলফামারীতে প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টা...

ইউক্রেনে মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া

এক পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে বলেছে...

খাঞ্জেলী দীঘির কুমির ‘ধলাপাহাড়’ এখন ডুলাহাজারা সাফারি পার্কে

দীর্ঘদিনের অসুস্থতা ও বিশেষ পরিচর্যার প্রয়োজন হওয়ায় গত ১২ আগস্ট খুলনা থেকে বি...

চাপে পড়ে বিদেশি বাহিনীকে উদ্ধার অনুমতি নেপালের

নেপালে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যার উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প...

ওয়ালটন কর্পোরেট অফিসে বিসিবি সভাপতি তামিম

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শনে বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অতিথিদের ফুল দিয়ে স...

জনগণ নিজেরাই বলবে—আমরা আপনাদের সঙ্গে আছি

পাঁচ বছর পর আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেও হবে না। জনগণ নিজেরাই বলবে&mdash...

চুনতীর আন্তর্জাতিক মাহফিলে বক্তারা: তাকওয়া ও নবীজির আদর্শেই নৈতিক সমাজ

চুনতী, ৩০ আগস্ট ২০২৬: যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহম...

সাটুরিয়ায় খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, সিন্ডিকেট ভাঙার ঘোষণা

খাদ্য গুদামকেন্দ্রিক সব ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়...

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধর...

দেশজুড়ে নিরাপদ খাদ্য অভিযানে ২০.৫০ লাখ টাকা জরিমানা, ১৬ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা