সংগৃহিত
লাইফস্টাইল

কিডনি সুস্থ রাখতে এড়িয়ে চলবেন যেসব খাবার

লাইফস্টাইল ডেস্ক: কিডনি দেহের ফিল্টার বা ছাঁকনি হিসেবে কাজ করে। শরীরে জমে থাকা বর্জ্য পদার্থ পরিষ্কার করে প্রস্রাবের সঙ্গে বের করে দেয় কিডনি। এছাড়া শরীরের গুরুত্বপূর্ণ ৩টি হরমোন নিঃসরণ করে। তবে অনিয়মিত জীবনযাপন এবং ভুল খাবারের কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়।

দেহের দূষিত পদার্থ বের করার পাশাপাশি শরীরের সোডিয়াম, পটাশিয়াম, ফসফেটের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে কিডনি। শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কিডনির কাজ ক্ষতিগ্রস্ত হয়। ফলে দেখা দেয় নানা শারীরিক সমস্যার। কিডনির ওপর চাপ বাড়তে পারে।

কিডনি সুস্থ রাখতে সেইসব খাবার এড়িয়ে চলুন যাতে ২০০ মিলিগ্রামের বেশি পটাশিয়াম থাকে। কোন কোন খাবার এড়িয়ে চলবেন? কলা, দুধ ও দুগ্ধজাত খাবার, ভাত, কিশমিশ, কমলা লেবু, কমলার জুস, ডাল, পালং শাক, আলু, টমেটো, বাদাম, মুরগির মাংস, অ্যাভোকাডো, কুমড়ো, বাদাম, আচার, মুলা, অলিভ, । এছাড়া বিভিন্ন রঙের কোমল পানীয়, টিপস, টিনজাত খাবার, ড্রাই ফুড এড়িয়ে চলুন।

অপরদিকে কিডনি সুস্থ রাখতে কোন কোন খাবার খাবেন? আপেল, আনারস, আঙুর, ফুলকপি, বেগুন, ব্রকোলি, পাস্তা পাঁউরুটি, ডিমের সাদা অংশ, মুরগির মাংস খেতে পারেন।

১৯ বছরের বেশি বয়সী একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী প্রতিদিন যথাক্রমে ৩৪০০ মিলিগ্রাম এবং ২৬০০ মিলিগ্রাম পটাশিয়াম গ্রহণ করতে পারেন। কিন্তু কিডনির রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীরে ২০০০ মিলিগ্রামের কম পটাশিয়াম গ্রহণ করতে হবে।

এ ছাড়াও বেশ কিছু বিষয় মেনে চললে কিডনি সুরক্ষিত থাকবে -

১) ধূমপান করবেন না।

২) বেশি মাত্রায় মদ ও ক্যাফেইন জাতীয় কিছু পান করবেন না।

৩) রক্তচাপ ও সুগার লেভেল স্বাভাবিক রাখবেন।

৪) কোলেস্টেরল বাড়তে দেবেন না।

৫) প্রচুর পানি ও ফলের রস খান।

৬) ওজন নিয়ন্ত্রণে রাখুন।

৭) লবণ কম খান।

সূত্র: হেলথ লাইন

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা