সংগৃহিত
বিনোদন

কানের রেড কার্পেটে বাংলাদেশের রীতি

বিনোদন ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্র, চিত্রনাট্যকার ও সমালোচক সাদিয়া খালিদ রীতি এবারের কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মানীয় রেড কার্পেটে অংশ নিয়েছেন। শুধু তাই নয়, রেড কার্পেট লাইনআপের বিশেষ অংশ হিসাবে মেরিল স্ট্রিপ, কেট ব্ল্যানচেট, এমা স্টোন, ডেমি মুরসহ বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের পাশাপাশি রীতির নাম ও দেশ ঘোষণা করা হয়।

এবার একমাত্র বাংলাদেশি হিসেবে দেশের হয়ে এ সম্মান অর্জন করেন রীতি। ৭৭তম কানের মঞ্চে ফিপরেসি জুরি বোর্ড মেম্বারের দায়িত্ব পালন করছেন তিনি। এবারের কানের আসরে দ্বিতীয়বারের মতো এ দায়িত্ব পালন করছেন রীতি।

কানে অংশ নেয়া প্রসঙ্গে রীতি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি কিছু বিষয় স্পষ্ট করতে চাই। আমরা সবাইকে স্যুটকেসভরা পোশাক আর প্রশংসনীয় কৃতিত্বকে উৎসাহিত করছি না। এখানে রেড কার্পেট মূল ভেন্যুতে প্রবেশের একটি পথ। কিন্তু অনেকেই এ পথকে বেশি গুরুত্ব দিয়ে ফিচার করেন। যা মূল অনুষ্ঠান থেকে ভিন্ন।

একজন আর্টিস্ট ও একজন সাংবাদিক হিসেবে আমাদের তাই আরও পরিশ্রমী হতে হবে।’ এরপর কানে নিজের আউটফিট প্রসঙ্গে কথা বলেন রীতি। বলেন, ‘ভেন্যুর পুরস্কার বিতরণীতে নিজের দেশকে তুলে ধরতে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পড়েছি। তবে কানের রেড কার্পেটে নিজের দেশের ট্র্যাডিশনাল ফ্রেবিককে হাইলাইট করেছি। আমার পরনের সবকিছুই ছিল বাংলাদেশের।’

উল্লেখ্য, ইতালি, ভারত, ইংল্যান্ড, নেপাল, ফ্রান্স, রাশিয়া, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হিসেবে কাজ করেছেন চলচ্চিত্র সমালোচক রীতি। সে ধারাবাহিকতায় ২০১৯ সাল থেকে প্রথম কান চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হিসেবে যোগ দেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা