প্রতিনিধি
সারাদেশ

কাঠ প্রসেসিং মেশিন বিস্ফোরণে দুই জনের মৃত্যু একজন আহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের আখ সেন্টার সংলগ্ন মিজানুর রহমানের কাঠের দোকানে প্রসেসিং মেশিন বিস্ফোরণে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতারা হলেন কোটচাঁদপুর উপজেলার বলুহার ইউনিয়নের সিংগা গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৫) ও একই গ্রামের শ্রীরাম মল্লিকের ছেলে রামপ্রসাদ (২৭)। আহত আলমগীর হোসেন (৫৬) মহেশপুর উপজেলা আলমপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে, তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান,কোটচাঁদপুর মেইন আখ সেন্টার সংলগ্ন মিজানের কাঠগোলায় নতুন একটি কাঠ প্রসেসিং মেশিন বসানো হয়। মেশিনের মধ্যে রাসায়নিক পদার্থ দিয়ে কাঠ প্রসেসিং করা অবস্থায় বিকট শব্দে মেশিনের ব্যারেলটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মিলটন ও রামপ্রসাদ নিহত হন। দুর্ঘটনায় তাদের শরীর ছিন্ন- ভিন্ন হয়ে যায়। এ সময় আহত আলমগীর হোসেনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাফসান রহমান বলেন, দূর্ঘটনা কবলিত স্থান থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই জন কে মৃত ও একজনকে আহত অবস্থায় নিয়ে আসে। আহত ব্যাক্তিকে যশোরে রেফার্ড করা হয়েছে। কোটচাঁদপুর মডেল থানার ওসি হোসেন মাতুব্বার ঘটনা নিশ্চিত করে জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসলে কি ঘটেছে।

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা