প্রতিনিধি
সারাদেশ

কলেজ শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী শহরের আব্দুল করিম মৃধা কলেজের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মোহাম্মদ মিরাজের উপর বহিরাগতদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থী ও সহপাঠীরা।

পটুয়াখালী প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচি পালিত হয়।মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বোরবার দুপুরে পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজ ক্যাম্পাসে কিছু বহিরাগত প্রবেশ করতে চাইলে সাধারণশিক্ষার্থীরা তাদেরকে বাধা দেয়। এসময় বহিরাগত ও কলেজ শিক্ষার্থীদের সাথে বাকবিতন্ডা হয়। পরে বহিরাগতরা বাইরে গিয়ে ২০ থেকে ৩০ জন মিলে কলেজ ক্যাম্পাসে জোর করে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা শুরু করে। এসময় হামলাকারীদের পিটুনিতেকলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিরাজের মাথায় আঘাত লাগে এবং ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে কলেজের শিক্ষার্থীরা মিলে আহত মিরাজকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার আঘাত গুরুতর বলে উন্নতচিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কলেজের অধ্যক্ষ মো. বাহাউদ্দিন বাহার জানান, সন্ত্রাসী হামলায় আমার কলেজের শিক্ষার্থী মিরাজ আহত হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং শিক্ষার্থীদের শান্ত করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা